রোহিত-ধাওয়ানের ফিফটিতে ছুটছে ভারতের জয়রথ

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১৮:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:১৩

রোহিত শর্মা-শিখর ধাওয়ানের জুটি থেকে আসে ১৫৪ রান অস্ট্রেলিয়া না হয় স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারকে ছাড়া বিবর্ণ এক দল। কিন্তু নিউজিল্যান্ড তো তা নয়! পুরো শক্তির দল নিয়েই খেলছে তারা। সুইং-বাউন্সি কন্ডিশনে ভারতের শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন যারা, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বিরাট কোহলিরা। ওয়ানডেতে দুর্দান্ত নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে ভারত।

মাউন্ট মাঙ্গানুইয়ে সিরিজে দ্বিতীয় ওয়ানডে জিতেছে ভারত ৯০ রানে। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা ৪ উইকেটে করে ৩২৪ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে ৪০.২ ওভারে কিউইরা অলআউট ২৩৪ রানে। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল কোহলিরা।

অস্ট্রেলিয়া থেকে ওয়ানডে সিরিজ জিতে নিউজিল্যান্ডে গিয়েছে ভারত। তাসমান সাগরের ওপার থেকে দুই ওয়ানডে জেতার পর এপারেও ধারাবাহিকতা ধরে রেখেছে। দুর্দান্ত পারফরম্যান্সে টানা চার ম্যাচে জয়ের দেখা পেয়েছে কোহলিরা। আর এই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোহিত ও ধাওয়ান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে তাদের ওপেনিং জুটি থেকে ভারত পায় ১৫৪ রান। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। চমৎকার ব্যাটিংয়ে ফিফটি পূরণ করে ধাওয়ান ৬৬ রানে আউট হলেও রোহিত হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কাছেও চলে গিয়েছিলেন এই ওপেনার, কিন্তু হয়নি। ৮৭ রানে থামতে হয় তাকে। ৯৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় সাজানো এই ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন রোহিত।

শুধু রোহিত-ধাওয়ান নয়, রান পেয়েছেন ভারতের অন্য ব্যাটসম্যানরাও। কোহলি মিস করেছেন হাফসেঞ্চুরি, ৪৩ রানে ফেরেন তিনি প্যাভিলিয়নে। রাইডুও পারেননি ফিফটি পূরণ করতে, তার সংগ্রহ ৪৭। ঝড় তুলে মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ছিলেন ৩৩ বলে ৪৮ রানে। আর কেদার যাদব ১০ বলে খেলেছেন হার না মানা ২২ রানের ইনিংস।

ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের দিনে ২টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও লুকে ফার্গুসন।

৩২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউইদের কোনও ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৫৭ রান আসে ডাগ ব্রেসওয়েলের ব্যাট থেকে। কুলদীপ যাদব (৪/৪৫) ও যুজবেন্দ্র চাহালের (২/৫২) স্পিনের সামনে সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। টম ল্যাথাম ৩৪, কলিন মুনরো ৩১, হেনরি নিকোলস ২৮, রস টেলর ২২ ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে ২০ রান।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম