রাজশাহীকে হারিয়ে শীর্ষে ফিরেছে রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ২২:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:০৮

রাইলি রোসো খেলেছেন দারুণ এক ইনিংস রাজশাহী কিংসকে হারিয়ে প্রতিশোধ নিলো রংপুর রাইডার্স। মঙ্গলবার ১৪২ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে জিতেছে গত বিপিএলের চ্যাম্পিয়নরা। এই জয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পয়েন্ট টেবিলে আবারও সবার উপরে উঠে এসেছে মাশরাফি মুর্তজারা।

দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে রংপুরকে টপকে শীর্ষে উঠেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সন্ধ্যায় রাজশাহীকে হারিয়ে আবার এক নম্বর আসন পুনরুদ্ধার করলো রংপুর। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে কুমিল্লা।

এই বিপিএলে প্রথম দেখায় ১৩৬ রানের টার্গেটে নেমেও রাজশাহীর কাছে হেরেছিল রংপুর। এবার তার চেয়েও ৫টি রান বেশি করে মেহেদী হাসান মিরাজের দল। কিন্তু দ্বিতীয়বারের সাক্ষাতে পাত্তা পায়নি তারা। ৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে রংপুর। ম্যাচসেরা হয়েছেন রংপুরের অলরাউন্ডার ফরহাদ রেজা, উদ্বোধনী জুটি ভাঙার পর শেষ ওভারে জোড়া আঘাত হানেন এই পেসার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪১ রান করে রাজশাহী। জবাবে রংপুর ১৮.৪ ওভারে ৪ উইকেটে করে ১৪৫ রান।

ছোট লক্ষ্যে নেমে বড় কোনও ইনিংস খেলতে পারেননি দুই ওপেনার ক্রিস গেইল (১০) ও অ্যালেক্স হেলস (১৬)। অবশ্য ১৩ রানে গেইল বিদায় নেওয়ার পর রাইলি রোসোর সঙ্গে ৪১ রানের জুটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হেলস।

দলীয় নবম ওভারে এই জুটি ভাঙলে রোসো ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে সহজ জয়ের ভিত গড়ে রংপুর। তারা দুজনে ক্রিজে থেকে স্কোরবোর্ডে যোগ করেন ৭১ রান। দুই রানের ব্যবধানে টানা ওভারে দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বিদায় নেন। ৪৩ বলে ৫ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৫৫ রান করেন রোসো। ডি ভিলিয়ার্স ২৭ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৭ রান করে পরের ওভারে আউট হন।

মোহাম্মদ মিঠুন ও নাহিদুল ইসলামের অপরাজিত ১৮ রানের জুটিতে রংপুর জয়ের বন্দরে পৌঁছায়। মিঠুন ৪ ও নাহিদ ১১ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর পক্ষে একটি করে উইকেট নেন মিরাজ, আরাফাত সানি, কায়েস আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম