ফাইনালের সর্বনিম্ন টিকিট ৪০০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১

ফাইনালের সর্বনিম্ন টিকিট ৪০০ টাকা বিপিএলের লিগ পর্বের খেলা শেষ হচ্ছে শনিবার। একদিন বিরতি দিয়ে আগামী সোমবার শুরু হবে প্লে-অফের লড়াই। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের  টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে ম্যাচের আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এছাড়া অনলাইনে সহজ ডটকম এবং ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

৪ ফেব্রুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সেদিন এক টিকিটে দুটি ম্যাচই দেখা যাবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সাধারণ গ্যালারি ৩০০, ছাদযুক্ত গ্যালারি ৪০০, ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারি ৭০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।

৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাধারণ গ্যালারি ১০০, ছাদযুক্ত গ্যালারি ১৫০, ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারি ৩০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা।

৮ ফেব্রুয়ারি ফাইনালে সাধারণ গ্যালারি ৪০০, ছাদযুক্ত গ্যালারি ৫০০, ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারি ১ হাজার এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪ হাজার টাকা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি