টি-টোয়েন্টিতে বিশ্রামে বাটলার-স্টোকস

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩১

বেন স্টোকস ও জস বাটলার জস বাটলার ও বেন স্টোকস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। ব্যস্ত সূচির কারণে এই সংস্করণ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ওয়ানডে খেলেই দেশে ফিরে যাবেন বাটলার ও স্টোকস। সামনে আইপিএল, বিশ্বকাপ ও অ্যাশেজের ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে জাতীয় দলের নির্বাচক এড স্মিথ জোর দিয়ে বললেন, আগামী ২৩ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলকে অগ্রাধিকার দিতে তাদের বিশ্রামে রাখা হচ্ছে ধারণা করলে ভুল হবে। প্রধান কোচের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান তিনি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না জেসন রয়। প্রথম সন্তানের মুখ দেখতে তিনি দেশে ফিরবেন। তাতে গত বছরের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের পর প্রথমবার দলে ডাক পেয়েছেন স্যাম বিলিংস ও ডেভিড মালান।

জো রুটকে বিশ্রামে পাঠানোর আলোচনা হচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে জায়গা পাকা করতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন টেস্ট দলের অধিনায়ক।

আগামী ৬, ৯ ও ১১ মার্চ হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, ডেভিড উইলি ও মার্ক উড।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম