রনির ব্যাটিং ঝড়ে গাজী গ্রুপের জয়

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৯ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৯

রনি তালুকদার (ফাইল ছবি) ফতুল্লায় বৃষ্টিতে ১০ ওভারে নেমে আসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ। টি-টোয়েন্টি ম্যাচের অর্ধেকই বৃষ্টির দখলে গেলেও রনি তালুকদার তার স্বভাবজাত ব্যাটিংয়ে ম্যাচকে আকর্ষণীয় করে তোলেন। তার ব্যাটে তৈরি হওয়া বড় স্কোরে গাজী গ্রুপের কাছে পাত্তা পায়নি বিকেএসপি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ২৭ রানে জিতেছে গাজী গ্রুপ।

মঙ্গলবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপি টস জিতে গাজী গ্রুপকে ব্যাট করতে পাঠায়। সিদ্ধান্তটা ভুল প্রমাণ হয়েছে কিছুক্ষণ পরেই। গাজী গ্রুপের দুই ওপেনার রনি ও ওয়ালিউল করিম ৫ ওভারে তুলে ফেলেন ৬২ রান। ১৮ বলে ২৫ রান করে ওয়ালিউল আউট হলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন রনি। ১৬ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ৪১ রানের সেরা ইনিংস।

শেষ দিকে সাজ্জাদুল হকের ২০ এবং মাইশুকুর রহমান ও তৌহিদ তারেকের সমান ১১ রান গাজী গ্রুপকে এনে দেয় ৪ উইকেটে ১২৩ রান।

বিকেএসপির বোলারদের মধ্যে ২০ রান খরচে সর্বোচ্চ দুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার নওশাদ ইকবাল। এছাড়া হাসান মুরাদ পান একটি উইকেট।

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বিকেএসপির টপ অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র ৬ রানে তারা হারায় ৩ উইকেট। এরপর চতুর্থ উইকেটে আমিনুল ইসলাম ও আকবর আলীর ৭৯ রানের জুটি ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু লাভ হয়নি কোনও।

নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৯৬ রানে থামতে হয় ৯ বছর পর প্রিমিয়ার লিগ খেলতে আসা দলকে। বিকেএসপির পক্ষে আকবরের ব্যাট থেকে আসে ৪৩ রানের সর্বোচ্চ ইনিংস। ২০ বলে ২ চার ও ৪ ছয়ে তিনি ইনিংসটি সাজান। এছাড়া আমিনুল ইসলাম করেন ৩৪ রান।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে আবু হায়দার দুটি এবং মেহেদী হাসান ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
শেখ হাসিনার সাজা প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল
শেখ হাসিনার সাজা প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা