ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭

সনাথ জয়াসুরিয়া বড় শাস্তিরই আভাস ছিল। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট কঠিন শাস্তিই দিয়েছে সনাথ জয়াসুরিয়াকে। বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান তারকাকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে তারা।

দুর্নীতি দমন ইউনিটের তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় কঠিন শাস্তি শুনলেন জয়াসুরিয়া। সোমবার ঘোষিত এই শাস্তিতে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট বিষয়ক সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ থাকবেন তিনি।

গত বছরের অক্টোবরে আইসিসির দুর্নীতি দমন ইউনিট সাবেক লঙ্কান অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তোলে। দ্বীপ দেশটির ক্রিকেটের দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছিল আইসিসি এই ইউনিট। দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার জয়াসুরিয়ার কাছ থেকেও তদন্তে সাহায্য চেয়েছিল তারা। কিন্তু ‘মাতারা হারিকেন’ কোনও ধরনের সাহায্য করতে রাজি ছিলেন না।

যাতে তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমনের দুটি ধারা ভাঙার অভিযোগ তোলা হয়। প্রথমত, জয়াসুরিয়া সহযোগিতা না করে তদন্তে বাধা তৈরি করেছেন ও দেরি করিয়েছেন। দ্বিতীয় অভিযোগ ছিল আরও গুরুতর, সাবেক লঙ্কান অধিনায়ক নিজের কিংবা অন্যের তদন্ত সংশ্লিষ্ট বিষয় গোপন কিংবা নষ্ট করেছেন।

জয়াসুরিয়া এমনকি নিজের ব্যবহার করা মোবাইল ফোনও দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন দুর্নীতি দমন ইউনিটকে। আইসিসির তদন্ত দলের অভিযোগ গঠনের একদিন পর জয়াসুরিয়া এক বিবৃতিতে জানিয়েছিলেন, তিন সবসময়ই ‘স্বচ্ছ’ ছিলেন এবং কোনও রকম ‘দুর্নীতি কার্যক্রমে’ জড়িত ছিলেন না। ম্যাচ ফিক্সিং কিংবা পিচ-ফিক্সিংয়ের মতো বিষয়েও তার কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছিলেন।

যদিও শেষ পর্যন্ত রক্ষা হলো না জয়াসুরিয়ার। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কঠিন শাস্তির বোঝা পড়লো তার মাথায়। ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট বিষয়ক সবকিছুতে নিষিদ্ধ থাকবেন ২২ গজের অন্যতম সেরা এই তারকা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
চোটের কাছে হার মানলেন মার্ক উড
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
সর্বশেষ খবর
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার