ছক্কার মাইলফলকে গেইল

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭

১০ হাজার রানের মাইলফলকে গেইল নামের পাশে ৪৭৬টি আন্তর্জাতিক ছয় নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেন ক্রিস গেইল। প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ছয়ের বিশ্ব রেকর্ড গড়েন তিনি। বুধবার আরেকটি কীর্তি যোগ হলো তার; প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০টি ছয়ের মাইলফলকে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার।

গ্রেনাডায় চতুর্থ ওয়ানডেতে ১৭তম ওভারের পঞ্চম বলে নিজের অষ্টম ছয় মারেন গেইল। আদিল রশিদের ওই বলে ছক্কা মেরে একই সঙ্গে তিনটি রেকর্ড গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল ৫০০তম ছক্কা, তাতে ব্রায়ান লারার (১০,৪০৫) পর দ্বিতীয় ক্যারিবিয়ান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান গেইল।

লং অন দিয়ে মারা ওই ছয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান গড়েন দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ইংল্যান্ড সিরিজে নিজের ২৪তম ছয় মেরে তিনি পেছনে ফেলেন ভারতের রোহিত শর্মাকে। ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের সিরিজে ২৩টি ছয় হাঁকান তিনি।। কিন্তু গেইল সেই রেকর্ড ভাঙলেন মাত্র তিন ম্যাচ খেলে।

ওখানেই থামেননি ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান। পরের ওভারে বেন স্টোকসের বলে ওয়ানডেতে তিনশ ছয়ের মাইলফলক স্পর্শ করেন গেইল, যেখানে কেবল আছেন শহীদ আফ্রিদি (৩৫১)।

১৬২ রানের অনবদ্য এই ইনিংস খেলার পথে গেইল সব মিলিয়ে হাঁকান ১৪টি ছয়। চার ম্যাচ শেষে সিরিজে তার ছয় ৩০টি! ওয়ানডেতে ৩০৫টি, টেস্টে ৯৮ আর টি-টোয়েন্টিতে ১০৩টি। চতুর্থ ওয়ানডে শেষে তিন সংস্করণে তার সর্বমোট ছয় ৫০৬টি। ক্রিকইনফো, ক্রিকবাজ

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সর্বশেষ খবর
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
দুই শাড়িতে মিমের বিজয়া সাজ, নজর কাড়লো রাজকীয় লুক
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা অজি পেসার নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট