থমাস-গেইল নৈপুণ্যে সিরিজ বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৯, ১০:৩৯আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৪:৫২

গেইল ও থমাসের দারুণ পারফরম্যান্সে জিতলো ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের শেষ হলো লো স্কোরিংয়ে। আগের তিন ম্যাচ ভেসেছে রান বন্যায়। কিন্তু শনিবার সেন্ট লুসিয়ায় সিরিজ জয়ের ম্যাচে ইংল্যান্ড স্বাগতিকদের মাত্র ১১৪ রানের লক্ষ্য দেয়। ক্রিস গেইল ঝড়ে সহজে সেই লক্ষ্য ছুঁয়ে সমতায় থেকে সিরিজ শেষ করেছে উইন্ডিজ।

পঞ্চম ওয়ানডেতে ওশানে থমাসের দুর্দান্ত বোলিংয়ে ২৮.১ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১২.১ ওভার খেলে ৩ উইকেটে ১১৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এতে পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলো ২-২ এ সমতায় থেকে।

টস জিতে ফিল্ডিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৮ রানে প্রতিপক্ষের দুটি উইকেট তুলে নেয়। এউইন মরগান ও অ্যালেক্স হেলসের তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। এই জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংলিশরা। হেলস ও জস বাটলারের ২৩ রান ছিল দলের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।

থমাস ৫.১ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং, ম্যাচসেরাও হয়েছেন এই ডানহাতি পেসার। জেসন হোল্ডার ও কার্লোস ব্র্যাথওয়েট দুটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্যে নেমে গেইল তোলেন ছক্কার ঝড়। তিনটি চার ও ছয়টি ছয়ে ১৯ বলে ফিফটি হাঁকান তিনি। দলকে ৯৩ রানে রেখে বিদায় নিতে হয় উইন্ডিজ ওপেনারকে। ২৭ বলে ৫ চার ও ৯ ছয়ে ৭৭ রান করেন গেইল। ড্যারেন ব্রাভো ৭ ও শিমরন হেটমায়ার ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন মার্ক উড। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান