প্রোটিয়াদের ওয়ানডে দলে ফিরলেন মারক্রাম-দুমিনি-আমলা

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৯, ২২:৪১আপডেট : ১১ মার্চ ২০১৯, ২২:৪১

(বাঁ থেকে) এইডেন মারক্রাম, জেপি দুমিনি ও হাশিম আমলা শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডের ঘোষিত স্কোয়াডে ফিরেছেন এইডেন মারক্রাম ও হাশিম আমলা। তাদের সঙ্গে সাড়ে চার মাস পর আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় জেপি দুমিনি। বিশ্বকাপের আগে নিজেদের সেরা শক্তি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে নামতে যাচ্ছে প্রোটিয়ারা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন খেলা জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথ ও কেপ টাউনের শেষ দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড বাড়িয়ে ১৫ জনের করেছে স্বাগতিকরা। যেখানে যোগ হয়েছেন আমলা, মারক্রাম ও দুমিনি। তারা দলে আসায় দর্শক হয়ে যেতে হচ্ছে রেজা হেনড্রিকস ও উইয়ান মালদারকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পর নিজেকে প্রমাণ করেছেন মারক্রাম। ঘরোয়া ৫০ ওভার ফরম্যাটের টুর্নামেন্ট ‘মোমেন্টাম ওয়ানডে কাপ’-এ টানা দুই সেঞ্চুরি করেছেন তিনি টাইটানসের জার্সিতে। দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের আগে আবার দলে ফিরেছেন এই ওপেনার।

তার মতো বাদ পড়েছিলেন আমলাও। তিনিও ঘরোয়া লিগে ফিরেছেন স্বরূপে। দুমিনির বাইরে থাকাটা অবশ্য চোটের কারণে। কাঁধের চোটে লম্বা সময় মাঠের বাইরে থেকে ফিটনেস পরীক্ষা দিয়েছেন এই অলরাউন্ডার মোমেন্টাম কাপে। ক্রিকইনফো

শেষ দুই ওয়ানডের স্কোয়াড: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি দুমিনি, ইমরান তাহির, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নোর্টি, আন্দিলে ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ডেল স্টেইন, রাসি ফন ডের ডুসেন।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম