ক্রাইস্টচার্চে হামলায় আইসিসির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৫:৫৩আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:৫৩

ক্রাইস্টচার্চে হামলায় আইসিসির শোক ৫ মিনিট এদিক-ওদিক হলেই ক্রিকেট বিশ্ব মুখোমুখি হতো স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘটনার। ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেট দল। তাদের কোনও ক্ষতি না হলেও এর ছাপ পড়েছে ক্রিকেট বিশ্বে। প্রায় ৫০ জন নিহত হয়েছেন এই সন্ত্রাসী হামলায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার এই সন্ত্রাসী হামলার পর আইসিবি শোক জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে। তারা জানায়, ‘ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আমরা শোকাহত। এ হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের জন্য আমরা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালরা সবাই নিরাপদে আছে। ম্যাচ বাতিলের সিদ্ধান্তে আইসিসি পুরো সমর্থন জানাচ্ছে।’

শনিবার শুরু হওয়ার কথা ছিল ক্রাইস্টচার্চ টেস্ট। এজন্য শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দল। সেখানে ৫-৬ মিনিট বেশি সময় লেগেছিল। তাই মসজিদে যেতেও সময় নেয় তারা। আর তাতেই প্রাণে বেঁচে যান তামিম-মুশফিকরা।

এই ঘটনায় সমঝোতার ভিত্তিতে শেষ টেস্ট বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম