পুলওয়ামা হামলায় নিহতদের পরিবারের পাশে কিংস ইলেভেন পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৯, ২৩:২৭আপডেট : ২০ মার্চ ২০১৯, ২৩:২৭

কিংস ইলেভেন পাঞ্জাব কাশ্মিরের পুলওয়ামায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ালো কিংস ইলেভেন পাঞ্জাব। হামলায় মারা যাওয়া পাঁচ পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক অনুদান দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য। তাদের মধ্যে পাঁচ সৈনিকের পরিবারের প্রত্যেককে ৫ লাখ রুপি করে দিয়েছে পাঞ্জাব। অনুদান তুলে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ভারতীয় দলও তাদের ম্যাচ ফি অনুদান হিসেবে দিয়েছিল ন্যাশনাল ডিফেন্সের ফান্ডে।

এবারের আইপিএলে পাঞ্জাবের মিশন শুরু হচ্ছে ২৫ মার্চ। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ জয়পুরে খেলতে যাবে তারা। গত মৌসুমে অশ্বিনের নেতৃত্বে প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শিরোপার স্বপ্ন জাগিয়েছিল পাঞ্জাব। যদিও পরের দিকের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় আরেকটি হতাশার মৌসুম শেষ হয় তাদের। এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জেতা হয়নি, এমন তিন দলের একটি পাঞ্জাব।

যদিও এবার ভাগ্য বদলাতে চায় তারা অশ্বিনের নেতৃত্বে। মেন্টর হিসেবে থাকা বীরেন্দর শেবাগের পরামর্শে নিলামে ভালো কিছু খেলোয়াড় দলে ভিড়িয়েছে পাঞ্জাব। দারুণ ভারসাম্যপূর্ণ দলটি ২০১৯ সালের আসরে নামতে যাচ্ছে শিারোপায় চোখ রেখে।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান