আয়ারল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ শুরু ৭ মে

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৯, ১৫:৪০আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:০৫

দুই বছর পর আয়ারল্যান্ডে খেলবে বাংলাদেশ আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। মূল পর্বে অংশ নিতে যাওয়া ১০টি দলই খেলবে প্রস্তুতি ম্যাচ। কিন্তু তার আগে বাড়তি প্রস্তুতির দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডে তারা খেলবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আইসিসি তাদের ওয়েবসাইটে এই সূচি চূড়ান্ত করেছে।

তিন জাতির এই সিরিজ শুরু হবে ৫ মে, স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে। ১৭ মে হবে শিরোপার লড়াই। সবগুলো ম্যাচ হবে ডাবলিন শহরের ক্যাসল অ্যাভিনিউ, ক্লোনটার্ফ ও ম্যালাহাইডে।

ডাবল রাউন্ড রবিনে হবে প্রথম ধাপের খেলা। প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ মে। দুই দিন পর ৯ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম পর্বে তাদের শেষ দুটি ম্যাচ ১৩ ও ১৫ মে।

আয়ারল্যান্ডে বাংলাদেশ শেষ খেলেছিল ২০১৭ সালে। ওইবারও ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা, অন্য দলটি ছিল নিউজিল্যান্ড। ওই সিরিজেই প্রথমবার দেশের বাইরে নিউজিল্যান্ডকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের সূচি

৫ মে: আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ

৭ মে: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ

৯ মে: আয়ারল্যান্ড-বাংলাদেশ, ম্যালাহাইড

১১ মে: আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড

১৩ মে: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড

১৫ মে: আয়ারল্যান্ড-বাংলাদেশ, ক্লোনটার্ফ

১৭ মে: ফাইনাল, ম্যালাহাইড

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম