কাঁধের চোটে বিশ্বকাপ অনিশ্চিত ঝাই রিচার্ডসনের

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ১৮:০৪আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৫১

চোট পেয়ে মাঠ ছাড়ছেন ঝাই রিচার্ডসন বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেল ঝাই রিচার্ডসনের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কাঁধে চোট পেয়ে দেশে ফিরে যেতে হয়েছে তাকে। একই সঙ্গে সামনের বিশ্বকাপে তার অস্ট্রেলিয়া দলে থাকা নিয়ে জন্মেছে সংশয়।

পাকিস্তানের বিপক্ষে শারজায় দ্বিতীয় ওয়ানডেতে ডান কাঁধে আঘাত পেয়েছেন রিচার্ডসন। ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে ডিপ মিডউইকেটে বাউন্ডারি আটকাতে গিয়ে ডাইভ দিয়েছিলেন এই পেসার, জোরের সঙ্গে মাটিতে পড়ে তার ডান কাঁধ সরে গেছে। রিচার্ডসন দ্রুতই বুঝতে পেরেছিলেন আঘাতের তীব্রতা। সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে চিকিৎসার সংকেত দেন তিনি। পরে কনুই গুটিয়ে অস্ট্রেলিয়ান মেডিক্যাল স্টাফদের সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ২২ বছর বয়সী পেসারকে।

আঘাত পেয়ে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে সিরিজের বাকিটা আর খেলা হচ্ছে না তার। ফিরে যেতে হয়েছে দেশে। পাকিস্তান সিরিজ তো গেছেই, এখন তার ইংল্যান্ডের বিশ্বকাপে থাকাটাও পড়ে গেছে সংশয়ে।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘ওর মধ্যে দারুণ উদ্দীপনা আছে। ওর কাঁধ খানিকটা সরে গেছে। দুর্ভাগ্য ছেলেটার। এখন ও দেশে ফিরে যাচ্ছে, ওখানে স্ক্যান ও অন্যান্য পরীক্ষা করে জানা যাবে কতটা ক্ষতি হয়েছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মেডিক্যাল স্টাফরা মাঠে গিয়ে রিচার্ডসনের কাঁধ জায়গায় ফিরিয়ে এনেছেন। ফিঞ্চও মনে করছেন, দ্রুতই সেরে উঠবেন এই পেসার। ২৩ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে দলগুলোর। যদিও খেলোয়াড় বদলানোর সুযোগ পাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। সবচেয়ে বড় সমস্যা হলো, রিচার্ডসন চোট পেয়েছেন তার বোলিং হাতেই। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম