ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ রেইফার

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৯, ১৪:৩৮আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৫:১৩

ফ্লয়েড রেইফার বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসের মতো বাকি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হলো ফ্লয়েড রেইফারকে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিটের নেতৃত্বে কোচিং ও নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। তারই প্রথম ধাপ হিসেবে নিয়োগ পেলেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা রেইফার।

ওয়েস্ট ইন্ডিজের পুরো নির্বাচন প্যানেলকে বরখাস্ত করা হয়েছে। ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা কোর্টনি ব্রাউন চাকরি হারিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রবার্ট হেইনেস।

রেইফার নিয়োগ পেয়েছেন রিচার্ড পাইবাস বরখাস্ত হওয়ায়। বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের সময় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন রেইফার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইংল্যান্ড বধের সময়ও কোচ ছিলেন তিনি।

রেইফারের প্রথম মিশন হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম