দুই বছর পর আইপিএলে স্টেইন

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৯, ১৬:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৬:৫৯

ডেল স্টেইন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং বিভাগের শক্তি বাড়াতে ডেল স্টেইনকে ফেরানো হচ্ছে। দুই বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

পিঠের চোটে ভুগছেন নাথান কোল্টার-নাইল। এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের বদলে খেলবেন স্টেইন।

দুই মৌসুম পর এই টুর্নামেন্টে ফিরছেন স্টেইন। সবশেষ তিনি আইপিএল খেলেন ২০১৬ সালে। গুজরাট লায়ন্সের হয়ে ওইবার মাত্র এক ম্যাচ খেলেন তিনি।

পুরোনো ক্লাব দিয়েই আবার আইপিএল খেলতে যাচ্ছেন স্টেইন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বেঙ্গালুরুতে ২৮ ম্যাচ খেলে ২৭ উইকেট নেন তিনি।

২০১৭ সালের আইপিএল নিলাম থেকে নিজের নাম তুলে নেন স্টেইন। ক্যারিয়ারকে শঙ্কায় ফেলা কাঁধের চোট কাটাতে ওই সিদ্ধান্ত ছিল তার। কিন্তু গত বছর ও এবারের নিলামে অবিক্রিত থেকে যান প্রোটিয়া পেসার।

বেঙ্গালুরুর আশা স্টেইনের ছোঁয়ায় জয়খরা কাটবে তাদের। ৬ ম্যাচ শেষে একটিও জয়ের দেখা পায়নি তারা। শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম