ক্রাইস্টচার্চ ঘটনার পর প্রথমবার ব্যাট হাতে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৯, ১৭:০৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৭:০৬

নেটে চলছে মুশফিকের ব্যাটিং অনুশীলন ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন মুশফিকুর রহিম। মনে গেঁথে যাওয়া ভয় নিয়ে দেশে ফিরে ক্রিকেট থেকে বাইরেই ছিলেন তিনি। লম্বা ছুটি কাটিয়ে এই ব্যাটসম্যান শনিবার প্রথম হাতে নিয়েছেন ব্যাট।

নিউজিল্যান্ড থেকে ১৬ মার্চ দেশে ফিরে ঢাকায় কয়েকদিন কাটিয়েছিলেন ‍মুশফিক। এরপর চলে যান জন্মস্থান বগুড়ায়। ক্রাইস্টচার্চ হামলার ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বৃহস্পতিবার ফেরেন মাঠে। আগামী ২২ এপ্রিল বিশ্বকাপের ক্যাম্প শুরুর আগে একাই প্রস্তুতি শুরু করেছেন তিনি রানিং সেশন দিয়ে। মিরপুরের গ্রাউন্ডে দৌড়ানোর ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মাঝে একদিন বিরতি দিয়ে শনিবার প্রথমবার ব্যাট হাতে নিয়েছেন মুশফিক। মিরপুরের একাডেমির নেটে আধা ঘণ্টার মতো ব্যাট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সামনের মাসের শেষে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের স্বপ্ন বড়। সেই স্বপ্নের পাল ওড়াতে মিডল অর্ডারে মুশফিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সঙ্গে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগে নিজেকে ফিরে পেতে তাই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।

নিউজিল্যান্ড সফরে ১০ ফেব্রুয়ারির প্রস্তুতি ম্যাচে নতুন করে পাঁজরের চোটে পড়েছিলেন মুশফিক। যদিও ব্যথা নিয়েই খেলেন ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। তবে অবস্থা আরও খারাপ হওয়ায় মিস করেন সফরের প্রথম দুই টেস্ট। শেষ টেস্টে খেলার সম্ভাবনা থাকলেও ক্রাইস্টচার্চ হামলায় ম্যাচটি পরিত্যক্ত হয়।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান