বিকেএসপিকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকলো ব্রাদার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৯, ১৮:৪৪আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:৪৪

ম্যাচসেরা হয়েছে ফজলে মাহমুদ রেলিগেশন লিগের শেষ ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখলো ব্রাদার্স ইউনিয়ন। এই পর্বে উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে প্রথম ম্যাচ হারলেও রবিবার বিকেএসপিকে হারিয়ে পরের মৌসুমে খেলার যোগ্যতা নিশ্চিত করলো তারা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৬ বল বাকি থাকতে বিকেএসপিকে ৬ উইকেটে হারায় ব্রাদার্স। ৪৭.২ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করে লক্ষ্যে পৌঁছায় তারা। তার আগে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ২৩৫ রান করে বিকেএসপি।

ফজলে মাহমুদের দুর্দান্ত সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে ব্রাদার্স। ২০ রানে ২ উইকেট হারালে শরিফুল ইসলামের সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন তিনি। শরিফুল ৬৫ রানে বিদায় নিলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন ফজলে। ১১৭ বলে ৭ চার ও ৫ ছয়ে ১২৭ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।

তার আগে আমিনুল ইসলামের অপরাজিত ৯০ রান বিকেএসপির স্কোরবোর্ডে সবচেয়ে অবদান রাখে। অধিনায়ক আকবর আলী ৫৬ রান করেন।

ব্রাদার্সের পক্ষে নাঈম ইসলাম জুনিয়র ও মোহাম্মদ শাহজাদা দুটি করে উইকেট নেন।

রেলিগেশন লিগের দুটি ম্যাচ জিতলেও প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলো উত্তরা। তাদের সমান ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় টিকে থাকলো ব্রাদার্স। বিকেএসপি ও উত্তরা নেমে গেছে প্রথম বিভাগে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম