নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন নিশাম

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০১৯, ১২:৫৩আপডেট : ০২ মে ২০১৯, ১২:৫৩

জিমি নিশাম নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বৃহস্পতিবার তাদের প্রকাশিত এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন জিমি নিশাম, উইল ইয়াং ও টম ব্লান্ডেল।

২০১৮-১৯ এর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না নিশাম। তবে ওয়ানডে ও ওয়েলিংটনের হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আবার ফিরেছেন তিনি। টিম সেইফার্টের চোটে ওয়ানডে না খেলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ব্লান্ডেল। তিনিও জায়গা করে নিয়েছেন চুক্তির তালিকায়।

২৬ বছর বয়সী ব্যাটসম্যান ইয়াং বিশ্বকাপে দলে নেই। তবে বাংলাদেশের বিপক্ষে স্থগিত হওয়া তৃতীয় ও শেষ টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল তার। এবার তিনি চুক্তিবদ্ধ হলেন বোর্ডের সঙ্গে।

সেইফার্টের সঙ্গে এই চুক্তির তালিকা থেকে কাটা পড়েছে অ্যাডাম মিলনে, কোরি অ্যান্ডারসন ও জর্জ ওয়াকারের নাম।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়: টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, জিমি নিশাম, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম