সমুদ্রের প্লাস্টিক বর্জ্যে তৈরি শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ২২:৪৪আপডেট : ০৪ মে ২০১৯, ২২:৪৪

এই জার্সিতে বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কা শুক্রবার তাজ সমুদ্র হোটেলে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে বিশ্বকাপ জার্সি তুলে ধরতেই নতুন কিছু একটা চোখে পড়লো। জাতীয় পতাকা ও শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতীক সিংহের সঙ্গে জার্সির নিচে শোভা পাচ্ছে কচ্ছপের ছবি। কিছু সময় যেতেই জানা গেলো এই জার্সির অনন্য এক বিশেষত্বের কথা। সমুদ্র সৈকতে ফেলা প্লাস্টিকের বর্জ্য দিয়ে তৈরি হয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি ও ট্রেনিং কিট।

শ্রীলঙ্কা ক্রিকেটের পোশাক স্পন্সর প্রতিষ্ঠান এমএএস হোল্ডিংস নিজ উদ্যোগে এই ‘পরিবেশবান্ধব’ জার্সি তৈরি করেছে। অভিনব এই উদ্যোগে তাদের সহায়তা করেছে দেশটির নৌবাহিনী। প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক প্রাণীদের বেশ কয়েকটি প্রজাতি বিলুপ্তির পথে। তাছাড়া সামুদ্রিক বাস্তুসংস্থানও পড়ছে হুমকির মুখে।

সমুদ্রের জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া রোধে এই অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে এমএএস হোল্ডিংস। দেশটির সৈকতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা অপচনশীল দ্রব্য রিসাইকেল করার পর তা দিয়ে তৈরি ফেব্রিকসে এই জার্সি উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি।

এমএএস হোল্ডিংসের চিফ অপারেটিং অফিসার সিরেন্দ্র লরেন্স বলেছেন, ‘সমুদ্রের প্লাস্টিক বর্জ্যে তৈরি পণ্য ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে ‍তুলে ধরা হবে। এই আবিষ্কারে পারফরম্যান্সের পোশাকে নতুন মাইলফলক তৈরি করায় আমরা আনন্দিত।’ অনলঙ্কা, দ্য পেপার

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম