শিরোপার লক্ষ্যে নেপাল যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ২০:৫৬আপডেট : ১৩ মে ২০১৯, ২০:৫৬

সংবাদ সম্মেলনে হুইলচেয়ার ক্রিকেট দল প্রথমবার হতে যাওয়া হুইলচেয়ার এশিয়া কাপ ক্রিকেট খেলবে বাংলাদেশ। শিরোপা জেতার স্বপ্ন নিয়েই মোহাম্মদ মহসিনের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টায় নেপালের উদ্দেশে দেশ ছাড়বে ১৫ জনের দল।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট খেলবেন জানান অধিনায়ক মহসিন, ‘আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক দিন ধরেই অনুশীলন করছি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাঠে ৪ দিনের অনুশীলন ক্যাম্প হয়েছে। সব মিলিয়ে ভালো অবস্থায় আছে দল। আমি আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এ টুর্নামেন্ট হবে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে। বাংলাদেশ ছাড়াও ৪ জাতির এ টুর্নামেন্ট খেলবে ভারত, পাকিস্তান ও নেপাল। আগামী ১৫ মে থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে নেপাল ও ভারত মুখোমুখি হবে। আর পাকিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ।

এই টুর্নামেন্ট উপলক্ষে দেশ ছাড়ার আগে সোমবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হুইল চেয়ার ক্রিকেট দল। সেখানে মহসিন ছাড়াও ছিলেন সহঅধিনায়ক নুর নাহিয়ান, খন্দকার মইনউদ্দিন আহমেদ ও টিম ম্যানেজার মাহবুবুর রহমান চৌধুরী পলাশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম