দুর্দান্ত বোলিংয়ে আফগানদের হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৯, ০০:৪২আপডেট : ০৫ জুন ২০১৯, ০০:৪৬

রশিদকে ফিরিয়ে প্রদীপের উল্লাস আফগানিস্তানের কাছে বাজে ব্যাটিংয়ে ২০১ রানে গুটিয়ে যাওয়ার পর পাল্টা জবাব দিলেন শ্রীলঙ্কার বোলাররা। বৃষ্টি আইনে ১৮৭ রানের লক্ষ্য পেলেও লঙ্কান পেসে হার মানলো আফগানরা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৪ রানে জিতেছে শ্রীলঙ্কা।

‘অপয়া’ কার্ডিফের সোফিয়া গার্ডেনসেও প্রথমবার জয় উৎসব করলো লঙ্কানরা। আগের ৬ ম্যাচ খেলে সবগুলো হেরেছিল তারা। নুয়ান প্রদীপের ক্যারিয়ারসেরা পারফরম্যান্সের সঙ্গে শেষ দিকে লাসিথ মালিঙ্গার তোপে ১৫২ রানে অলআউট হয় আফগানিস্তান।

শ্রীলঙ্কার ইনিংসের মাঝামাঝি সময়ে বৃষ্টি নামলে আড়াই ঘণ্টা ম্যাচ বন্ধ ছিল। আবার ম্যাচ শুরু হলে ৪১ ওভার করে দুই দলের ইনিংস নির্ধারণ করা হয়। ৩৬.৫ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য আরও সহজ হয়ে যায়। কিন্তু পারেনি তারা লঙ্কান তোপে। লক্ষ্য থেকে ৩৫ রান দূরে থাকতে ৩২.৪ ওভারে শেষ হয় তাদের ইনিংস।

মোহাম্মদ শাহজাদকে (৭) ফিরিয়ে ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মালিঙ্গা। বিপজ্জনক হয়ে ওঠা হযরতউল্লাহ জাজাইকে (৩০) ফেরান প্রদীপ। ভেঙে যায় টপ অর্ডার। ৫৭ রানেই ৫ উইকেট হারায় আফগানিস্তান।

এরপর নাজিবউল্লাহ জাদরানের সঙ্গে অধিনায়ক গুলবাদিন নাইব জয়ের আশা আবার জাগান। নাইবকে ২৩ রানে ফিরিয়ে প্রদীপ ৬৪ রানের এই শক্তি জুটি ভাঙেন। নাজিবউল্লাহ একাই লড়াই করেছেন। কিন্তু সাজঘরে যাওয়া আসার মিছিলে তিনি যোগ দেন দিমুথ করুণারত্নের কাছে রান আউট হয়ে। ইনিংস সেরা ৪৩ রান করেন তিনি। ৩১ রানের ব্যবধানে শেষ ৫ ব্যাটসম্যান আউট হলে শ্রীলঙ্কা জয় নিশ্চিত করে।

প্রদীপ ৯ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। মালিঙ্গা ৬.৪ ওভারে নেন ৩ উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম