তামিম-সৌম্যর ব্যাটে সতর্ক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১৮:৫৩আপডেট : ০৫ জুন ২০১৯, ১৮:৫৭

ওপেনিংয়ে নেমেছেন তামিম নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে আছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তৃতীয় বলেই বাউন্ডারি মেরে শুরু করলেও সতর্ক ব্যাটিং করছেন তামিম। ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান বাংলাদেশের।

ওভালে টস হেরে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দিবারাত্রির এই ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানো দলটি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড শুরু করেছিল বিশ্বকাপ। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ১।

বাংলাদেশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন ‍মুনরো, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম