পর্তুগালের সঙ্গে নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৯, ১৫:১৯আপডেট : ০৭ জুন ২০১৯, ১৫:২৩

ফাইনালে নেদারল্যান্ডস ডিফেন্ডারদের ভুলের চড়া মাশুল দিতে হলো ইংল্যান্ডকে। বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে তাদেরকে ৩-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস।

১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপ এবং ১৯৯৬ ইউরো চ্যাম্পিয়নশিপের পর টানা চতুর্থবার কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে বিদায় নিলো ইংল্যান্ড।

অতিরিক্ত সময়ে ইংলিশ রক্ষণ এলোমেলো থাকার সুযোগ কাজে লাগিয়ে জয় আদায় করে নেয় ডাচরা। পেনাল্টি থেকে ৩২ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৭৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত হেডে মাত্তিয়াস ডি লাইট ডাচদের সমতায় ফেরান।

ইংল্যান্ড যেন জয়ের উৎসবে মেতেছিল ৮৩ মিনিটে। রস বার্কলের পাস থেকে জাল খুঁজে পান জেসি লিনগার্ড। কিন্তু তাদের গোল উদযাপন বেশিক্ষণ টিকেনি। রেফারি ভিডিও রিপ্লে যাচাই করে গোলটি বাতিল করেন অফসাইড হওয়ায়।

শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে মেম্ফিস ডিপের দুর্দান্ত শট ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ইংলিশ গোলরক্ষকের কাছে বাধা পেয়ে সেটা চলে যায় কুইন্সি প্রমেসের কাছে। তার কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে আত্মঘাতী গোল করেন বসেন কাইল ওয়াকার।

আরও একটি ভুলে ইংলিশদের হার নিশ্চিত হয়ে যায়। ১১৪ মিনিটে বার্কলে পাস পেয়ে ভুল করে বক্সের মধ্যে পাঠান। ততক্ষণে ডিপে বলের নিয়ন্ত্রণ নেন, এরপর তার বাড়ানো পাস থেকে প্রমেস খুব সহজেই করেন দলের তৃতীয় গোল।

আগামী রবিবার পোর্তোয় পর্তুগালের বিপক্ষে ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের