সাকিবকে নিয়ে শঙ্কা, ম্যাচের আগে সিদ্ধান্ত

রবিউল ইসলাম, ব্রিস্টল থেকে
১১ জুন ২০১৯, ০০:১৭আপডেট : ১১ জুন ২০১৯, ১৪:৫০

ঊরুর চোটে অনুশীলন করেননি সাকিব অনুশীলনে উপস্থিত থাকলেও সাকিব আল হাসান ছিলেন দর্শকের ভূমিকায়। সোমবার (১০ মে) পুরো দল অনুশীলন করলেও তিনি করেননি। হাসিখুশি মুখের সাকিবকে দেখে তখনও বোঝা যায়নি বড় ‘দুঃসংবাদ’ বয়ে বেড়াচ্ছেন তিনি। ইংল্যান্ড ম্যাচে তার ঊরুতে পাওয়া আঘাত শ্রীলঙ্কার বিপক্ষে খেলার আগে চোখ রাঙাচ্ছে।

এমনকি লঙ্কানদের বিপক্ষে ব্রিস্টলের ম্যাচে তার খেলা নিয়েও আছে সংশয়। খেলতে পারবেন কিনা, সেটা নির্ভর করছে ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। সাকিবের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার কথা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বিশ্বকাপের শুরু থেকে ছোটখাটো চোট লেগেই আছে বাংলাদেশ দলে। অধিনায়ক মাশরাফি মুর্তজা যেমন ভুগছেন হ্যামস্ট্রিং সমস্যায়। যদিও এই পেসারের খেলা নিয়ে সংশয় না থাকলেও শঙ্কার মেঘ জন্মেছে সাকিবকে ঘিরে। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ডান ঊরুতে টান পড়েছে তার। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ফিজিও দিহান চন্দ্রমহন জানিয়েছেন, ‘সোমবার রাতে স্ক্যান করানো হবে সাকিবের। এরপর তার চোটের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।’

ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও স্পষ্ট করে কিছু বলতে পারেননি। সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘মাশরাফি সবসময় ছোটখাটো ইনজুরি নিয়ে খেলে। ওরটা তাই সমস্যা না। তবে সাকিবের ব্যাপারে (মঙ্গলবার) সকাল ছাড়া বলা সম্ভব নয়। অনিশ্চিত কিংবা নিশ্চিত কিছুই বলা যাবে না। গ্রেড ওয়ানের ব্যথা, অনেক সময় এই ব্যথা নিয়ে খেলা যায়। ’

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। বিশেষ করে ব্যাটে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাঁহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপের তিন ম্যাচের দুটিতে হাফসেঞ্চুরির পর ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শীর্ষে আছেন ২৬০ রান নিয়ে।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম