শুধু ছক্কা দিয়েই মরগানের সেঞ্চুরি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ১৯:০২আপডেট : ১৮ জুন ২০১৯, ২০:১৯

ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন মরগানের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দৃশ্যটা দেখা যায়নি কখনও। রোহিত শর্মা ও ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরি কিংবা এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও এমন ছক্কার বৃষ্টি ঝরেনি, যা এউইন মরগান ঝরালেন আফগানিস্তানের বিপক্ষে। শুধু ছক্কা দিয়েই হয়ে গেল তার সেঞ্চুরি!

মঙ্গলবার ম্যানচেস্টারে ইংলিশ অধিনায়ক খেললেন দানবীয় এক ইনিংস। মাত্র ৭১ বলে ১৪৮ রানের টর্নেডো ইনিংস খেলার পথে মারলেন ১৭ ছক্কা। তাতে গড়লেন ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। একের পর এক গ্যালারিতে উড়ে যাওয়া বিশাল সব ছক্কা থেকেই মরগান পেয়েছেন ১০২ রান। বাকি রান হিসাবে না নিলেও হয়ে যায় তার সেঞ্চুরি!

এতদিন এই কীর্তি কারও ছিল না। কারণ মরগানের তাণ্ডবের আগে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ১৬টি। তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত, ব্যাটিং দানব গেইল ও ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ডি ভিলিয়ার্স যৌথভাবে শীর্ষ ছিলেন এক ইনিংসে ১৬ ছক্কা মেরে।

মঙ্গলবার বিশ্বকাপ মঞ্চে তাদের টপকে ৫০ ওভারের ম্যাচের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন মরগান। রশিদ খান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী- সবাই শিকার মরগানের তাণ্ডবের।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান