টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৫:০২আপডেট : ২০ জুন ২০১৯, ১৬:২২

বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজ বধের পর আবার জেগে উঠেছে বাংলাদেশ। বিশ্বকাপে এবার অস্ট্রেলিয়াকেও হারানোর আত্মবিশ্বাস মাশরাফিদের মনে। বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে এই বিশ্বাস নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ১০ ওভার শেষে অজিদের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান। ক্রিজে আছেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে। ইনজুরির কারণে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। কাঁধের চোটে নেই মোসাদ্দেক হোসেন, পিঠের সমস্যায় বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় দলে ঢুকেছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন।

ট্রেন্টব্রিজে সুখস্মৃতি নেই বাংলাদেশের। সবশেষ ২০১০ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এখানে খেলেছিল তারা। আগেরটি আরও আগে, ২০০৫ সালে। অতীত ভুলে রবিন হুডের শহরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন ইতহাস গড়ার মিশনে নামতে প্রস্তুত মাশরাফিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় কার্ডিফের সোফিয়া গার্ডেনসে। ২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে জিতেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ২১ ম্যাচের লড়াইয়ে ওই একবারই জিততে পেরেছে টাইগাররা। দুটি ম্যাচে অবশ্য ফল হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ২১ ওয়ানডের মধ্যে তিনটি ম্যাচ আছে বিশ্বকাপে। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল। ২০০৭ সালে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল ১০ উইকেটের। ২০১৫ সালের বিশ্বকাপের ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। বিশ্ব আসরে আজ চতুর্থবার মুখোমুখি হচ্ছে দল দুটি। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচ জেতাটা খুব জরুরি মাশরাফিদের।

বাংলাদেশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

ছবি: নাসিরুল ইসলাম, ট্রেন্টব্রিজ থেকে

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম