কোহলি-ধোনির হাফসেঞ্চুরিতে ভারতের রান ২৬৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৯:৪১আপডেট : ২৭ জুন ২০১৯, ১৯:৪৯

বিরাট কোহলি খেলেছেন ৭২ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রান উৎসবের প্রত্যাশা থাকলেও হয়নি তা। ক্যারিবিয়ানদের চমৎকার বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করেছে তারা ২৬৮ রান।

বৃহস্পতিবার ম্যানচেস্টারে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরু থেকেই দিতে হয়েছে পরীক্ষা। ২৯ রানে তারা হারায় প্রথম উইকেট। রোহিত শর্মাকে ১৮ রানে ফিরিয়ে ক্যারিবিয়ানদের প্রথম সাফল্য এনে দেন কেমার রোচ। ওই ধাক্কায় মন্থর ব্যাটিংয়ে ভারতের রান তোলার গড় আরও কমতে থাকে। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সাবধানী ব্যাটিং করেছেন লোকেশ রাহুল ও অধিনায়ক কোহলি।

তাদের ব্যাটে প্রতিরোধও গড়ে ভারত। কিন্তু জেসন হোল্ডারের বলে লোকেশ ফিরে গেলে ভারত হারায় দ্বিতীয় উইকেট। ৪৮ রান করা লোকেশ বোল্ড হলে কোহলির সঙ্গে তার গড়া ৬৯ রানের জুটি ভাঙে। চার নম্বরে নামা বিজয় শঙ্কর তার কার্যকারিতার প্রমাণ দিতে ব্যর্থ। রোচের শিকার হয়ে তাকে ফিরতে হয় ১৪ রানে।

এই রোচের বলেই কেদার যাদব (৭) প্যাভিলিয়নে ফিরলে কঠিন চাপে পড়ে ভারত। যদিও কোহলি-ধোনির প্রতিরোধে সেটা কাটিয়ে উঠেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম হাফসেঞ্চুরি পূরণ করে দলের সঙ্গে ব্যক্তিগত রানও বাড়িয়ে নিচ্ছিলেন কোহলি। কিন্তু হোল্ডারের বলে পুল করতে গিয়ে বাজেভাবে আউট হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক। ৮২ বলে ৮ বাউন্ডারিতে খেলে যান ৭২ রানের ইনিংস।

কোহলির আউটের পর ভারতের বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। ধোনির সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি গড়েন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরির পথেও হাঁটছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু শেলডন কট্রেলের বলে ৩৮ বলে ৫ বাউন্ডারিতে ৪৬ রানে থামতে হয় হার্দিককে।

তবে একপ্রান্ত আগলে ছিলেন ধোনি। ক্যারিবিয়ান উইকেটরক্ষক শাই হোপের ‘সৌজন্যে’ বেঁচে যাওয়া সাবেক ভারতীয় অধিনায়ক ৭২তম ওয়ানডে হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকেন ৫৬ রানে। ৬১ বলের ইনিংসটি ধোনি সাজান ৩ চারের সঙ্গে ২ ছক্কায়।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার কেমার রোচ। এই পেসার ৩৬ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন কট্রেল ও হোল্ডার।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান