এমন সুযোগের অপেক্ষায় ছিলেন সাইফ

রবিউল ইসলাম, বার্মিংহাম থেকে
০৩ জুলাই ২০১৯, ০২:৫০আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:৫১

দারুণ ইনিংস খেললেন সাইফ, কিন্তু বৃথা গেলো চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি বলে কত কথাই না শুনতে হয়েছিল মোহাম্মদ সাইফউদ্দিনকে! অজিদের মোকাবিলার সাহস নাকি ছিল না তার মনে। এই সমালোচকদের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ এসেছিল বাংলাদেশের এই বোলিং অলরাউন্ডারের সামনে। কিন্তু ভারতের বিপক্ষে সেটা লুফে নিতে পারলেন না তিনি।

৪৮তম ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমান বোল্ড হতেই বিষণ্ন হয়ে স্কোরবোর্ডের দিকে তাকালেন সাইফউদ্দিন। আর ২৮টি রান! আনমনে কী যেন ভাবছিলেন। প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি এসে বাহবা দিলেন। তবুও সেদিকে নজর নেই। এদিক-ওদিক আবারও তাকালেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতাও ভুলে গেলেন। পেছন থেকে রোহিত শর্মা কাঁধে হাত রাখলেন, হয়তো বলছিলেন- ‘ভালো খেলেছ, চালিয়ে যাও।’

ভালোই খেলেছেন সাইফ। সাকিব আল হাসান আউট হওয়ার পর তার ব্যাটেই কিছুক্ষণ লড়াই করেছিল বাংলাদেশ। এমনকি জয়ের ফিঁকে আশাটুকু আবার জ্বলতে শুরু করেছিল। দলীয় ১৭৯ রানে সাকিবের আউটের পর আট নম্বরে ব্যাট করতে নামেন সাইফ। সপ্তম উইকেটে সাব্বির রহমানের সঙ্গে তার ৬৬ রানের জুটি আশা জাগায়। মাশরাফি মুর্তজার সঙ্গে ১২ রানের ছোট জুটির পর রুবেল হোসেনের সঙ্গে ২৯ রানের জুটি ছিল দারুণ। কিন্তু জসপ্রিৎ বুমরাহর শেষ ওভারে পরপর রুবেল ও মোস্তাফিজ ফিরে যেতেই বিফলে যায় তার ৩৮ বলে ৯ চারে সাজানো ৫১ রানের লড়াকু ইনিংস।

লড়াই করেও দলকে জেতাতে না পারার হতাশা সাইফের কণ্ঠে, ‘দিনটা খারাপ গেলো। আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছি। ম্যাচ জেতানোর চেষ্টা ছিল। এরকম একটা সুযোগের জন্য সব সময় অপেক্ষায় ছিলাম। ইচ্ছা ছিল হিরো হওয়ার। আমার ব্যাটে-বলে হচ্ছিল। আমার আত্মবিশ্বাস ছিল যে আমি আজ পারবো। দুর্ভাগ্যবশত হয়নি। খারাপ দিন ছাড়া কিছু না।’

বুমরাহকে চার মেরে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে বুক চাপড়ে হাফসেঞ্চুরি উদযাপন করেন সাইফ। এমন উদযাপনের কারণ জানালেন তিনি কোনও রাখঢাক না রেখে, ‘কিছুদিন আগে আমাকে নিয়ে একটা বাজে নিউজ হয়েছিল, আমি বড় ম্যাচের আগে নাকি ভয় পেয়ে ইনজুরির অজুহাতে সরে গিয়েছি। আমার খুব খারাপ লেগেছিল। তখন থেকে আমার পরিকল্পনা ছিল আমি বড় দলের বিপক্ষে ম্যাচ জিতিয়ে হিরো হবো। ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমার ইচ্ছা ছিল ম্যাচ জেতানোর। আমি চেষ্টা করেছি আমার নামে যেসব কথা উঠেছিল সেগুলো ভুল প্রমাণ করার।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম