লর্ডসে সাকিবকে নিয়ে ব্রিটিশ তরুণের গান (ভিডিও)

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৫ জুলাই ২০১৯, ২০:০৬আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২০:১২

সাকিবকে নিয়ে গান গাইছেন অ্যান্ড্রু লেরিশ ‘ও সাকিব আল হাসান, ও সাকিব আল হাসান, ও সাকিব আল হাসান, ও সাকিব আল হাসান..’ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরুর আগে লন্ডনের রাস্তায় ছড়িয়ে পড়লো এই গান। বিশ্বকাপে সাকিব আল হাসানের অসাধারণ পারফর‌ম্যান্সে আরও অনেকের মতো অ্যান্ড্রু লেরিশও মুগ্ধ।

ব্রিটিশ তরুণ অ্যান্ড্রু গান গাইতে ভালোবাসেন। উৎসব বা আড্ডায় বন্ধুদের সঙ্গে মেতে ওঠেন সুরের মুর্চ্ছনায়। লর্ডসের কাছেই গিটার বাজিয়ে গান গাইছিলেন আপন মনে। পাশ দিয়ে হেঁটে যাওয়া বাংলাদেশিদের কাছ থেকে কয়েকটি শব্দ শিখেছেন। বাংলাদেশি পরিচয় পেয়ে বাংলা ট্রিবিউন প্রতিবেদককে বাংলায় জিজ্ঞেস করলেন, ‘কেমন আছেন?’ তারপর উত্তরের অপেক্ষা না করে নিজের থেকে বললেন, ‘আমি কিন্তু সাকিব আল হাসানের ফ্যান। তার খেলা আমার খুব পছন্দ।’

অ্যান্ড্রুর প্রশ্ন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তো সাকিবই?’ ‘ইয়েস’ বলতেই তার মুখে একগাল হাসি। তিনি বললেন, ‘সাকিবকে নিয়ে একটা গান গাইতে চাই। তোমরা শুনবে?’ উত্তরের অপেক্ষা না করে গিটারের সুরে গান ধরলেন তিনি।

ফুটবল ভক্ত হলেও ক্রিকেটও পছন্দ করেন অ্যান্ড্রু। তবে মাঠে বসে ক্রিকেট ম্যাচ তেমন দেখা হয় না। পানশালায় বসে টিভিতে খেলা দেখেন তিনি। কখনও মোবাইল ফোনে জেনে নেন স্কোর। তার অনুরোধ, ‘সাকিবকে বলে দিও আমি তার ক্রেজি ফ্যান। তার খেলা আমি খুব পছন্দ করি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম