শ্রীলঙ্কায় শুধু ক্রিকেট নিয়েই ভাবছেন তামিম (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৯, ২২:৩৫আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৭:১৫

তামিম ইকবাল তিন মাস আগেই শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হয়েছিল ভয়াবহ সন্ত্রাসী হামলা। তিনটি গীর্জা ও তিন অভিজাত হোটেলে আত্মঘাতী বোমা হামলায় মারা যান অন্তত ২৫৯ জন নিরীহ মানুষ। ওই ঘটনার পর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ ক্রিকেট দল, খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু এর কোনও প্রভাব সিরিজে পড়ুক চান না ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।

আগামী শুক্রবার কলম্বোতে হবে সিরিজের প্রথম ম্যাচ। চার দিন আগে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম জানান, কয়েক বছর আগে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তখন শ্রীলঙ্কা ক্রিকেট যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিল, সেটাই মনে করালেন এই ওপেনার। আর এখন শুধুই ক্রিকেট নিয়ে ভাবতে চান তিনি।

শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টির কথা জানিয়ে তামিম বলেছেন, ‘এই সফরে যেভাবে আমাদের দেখভাল করছে, তাতে করে শ্রীলঙ্কা ক্রিকেটকে আমরা ধন্যবাদ জানাই। নিরাপত্তা ও অনুশীলনে সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে সবকিছুতে তারা আমাদের সর্বোচ্চ খেয়াল রাখছে। কয়েক মাস আগে শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ঘটনার পর আমরা জানতে পারলাম এই সফরের কথা। আমি মনে করি প্রত্যেকে এই দিনটার জন্য মুখিয়ে ছিল।’

দুঃসময়ে প্রত্যেক দলকে একে অপরের পাশে দাঁড়াতে হবে বললেন তামিম। আর এখন তার ভাবনায় শুধুই ক্রিকেট, ‘খুব বেশিদিন আগে নয়, আমরাও একই পরিস্থিতির মধ্যে ছিলাম। আমার মনে পড়ে বাংলাদেশ ক্রিকেটকে সহায়তা করার জন্য এগিয়ে আসা দলগুলোর একটি ছিল শ্রীলঙ্কা। ক্রিকেটে আমরা সবাই একটি পরিবারের মতো। তাই এই ধরনের পরিস্থিতি যখনই আসবে তখনই একে অন্যকে সাহায্য করতে হবে। সত্যি বলছি, আমরা এখানে স্বাচ্ছন্দ্যে আছি এবং আমরা ক্রিকেট ছাড়া অন্য কিছুই ভাবছি না। হোটেলে ছেলেরা উপভোগ করছে, এমনকি তাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়লেও একেবারেই নিরাপদ মনে করছে। আমি আশা করি এই সিরিজ দারুণ হতে যাচ্ছে। এই দুই দল খুব ভালো এবং আমাদের অনেক কিছু প্রমাণ করার আছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান