প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ০০:৫৬আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০১:০৬

 

অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ শেষ হওয়ার পর বিশ্রামের খুব বেশি সময় পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ড থেকে ফেরার কয়েক দিনের মধ্যে দেশ ছাড়তে হয়েছে তাদের। শ্রীলঙ্কায় আগামী শুক্রবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তারই প্রস্তুতিতে আজ মঙ্গলবার শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল। একমাত্র প্রস্তুতি ম্যাচ শুরু হবে সকাল পৌনে ১১টায়, কলম্বো পি সারা ওভালে।

বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশই খেলানোর আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাকিরা আগেভাগে দেশ ছাড়লেও ‘এ’ দলের হয়ে খেলা শেষে সোমবার দলের সঙ্গে যোগ দেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েন অধিনায়ক মাশরাফি মুর্তজা। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার তামিম। এছাড়াও দলে নেই বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার সাকিব আল হাসান। নিজ থেকেই বিশ্রাম নিয়েছেন বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নেওয়া সাকিব।

বিশ্বকাপে মাশরাফি ও সাইফউদ্দিন বেশ কয়েকটি ম্যাচে নতুন বলে বোলিং করেছেন। তাদের কেউই নেই শ্রীলঙ্কা সিরিজে। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের মতো তরুণদেরই নিতে হবে নতুন বলের দায়িত্ব। মোস্তাফিজ ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে ১০ উইকেট নিয়ে ছন্দে আছেন। বিসিবি একদশের হয়ে ভারতের খেলতে গিয়ে তাসকিন ভালো করেছেন, এক ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। সব মিলিয়ে তরুণ এই পেসাররা নতুন বলে ভালো করতে পারলে দুশ্চিন্তা দূর হবে টিম ম্যানেজমেন্টর।

বিশ্বকাপ দলের চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কেমন করে সেটার ড্রেস রিহার্সেল হবে একমাত্র প্রস্তুতি ম্যাচে।

সিরিজ শুরুর আগে হোটেল তাজ সমুদ্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দুই অধিনায়ক দিমুথ করুণারত্নে ও তামিম। দুই দলই বিশ্বকাপের অতীত ভুলে সিরিজিটি ভালো করতে মুখিয়ে আছেন।‍ এখন দেখার বিষয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ হাসি হাসেন কে?

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম