ফাইনালের মহড়ায় বাংলাদেশ-ভারতের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৯, ১৪:১৮আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৪:২১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচ খেলে ফেললো বাংলাদেশ। বুধবার ভারতের মুখোমুখি হয়েছিল তারা। দুই দলই আগে নিশ্চিত করেছে ফাইনাল। এর আগে শেষ মুখোমুখি লড়াইয়ে হারজিতের মুখ দেখেনি কেউই। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ফাইনালের এই মহড়ায় একটি করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও ভারত।

ফাইনালের আগে ভারত আরও একটি ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। তবে বাংলাদেশ সবার উপরে থেকে ১১ আগস্টের ফাইনাল খেলতে যাচ্ছে, ৮ ম্যাচে তাদের ১১ পয়েন্ট। ভারত শেষ ম্যাচ জিতলেও তাদের টপকাতে পারবে না।

বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। টপ অর্ডার ব্যাটসম্যানদের স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশি বোলাররা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। সামীর রিজভির প্রতিরোধ গড়া ৪৪ রানের ইনিংসের পর অধিনায়ক শুভং হেজের সঙ্গে দিব্যনাশ সাক্সেনার ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।

ভারতকে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে গুটিয়ে দিতে শরিফুল ইসলাম ও অভিষেক দাসের পেসের সঙ্গে শামীম হোসেনের স্পিন দারুণ ভূমিকা রাখে। তিনজনই ৩টি করে উইকেট নেন। ভারতের পক্ষে শুভং সর্বোচ্চ ৬৯ রান করেন। দিব্যনাশের ব্যাটে আসে ৩৭ রান। এছাড়া করণ লাল করেন ২৫ রান।

লক্ষ্যে নেমে ৫ ওভারের মধ্যে মাত্র ১২ রানে দুটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। বিদ্যাধর পাতিলের কাছে আউট হন দুই ওপেনার তানজিদ হাসান (১) ও প্রান্তিক নওরোজ মঙ্গল (৫)। ষষ্ঠ ওভারের এক বল বাকি থাকতে নামে বৃষ্টি। এরপর ঘণ্টা খানেক অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারা।

 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম