‘অ্যাশেজ হিরো’ স্টোকসকে ফুটবলে খেলার প্রস্তাব!

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ২২:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:৫৪

দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয় নিশ্চিত করা বেন স্টোকস তার বীরোচিত পারফরম্যান্সে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। সেই বেন স্টোকসে আবারও মাতোয়ারা ইংলিশরা। তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাশেজের তৃতীয় টেস্টে অবিশ্বাস্য জয় পেয়েছে ইংল্যান্ড। এমন পারফরমারকে যে কেউ দলে নিতে চাইবে। তাই বলে ফুটবলেও!

প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলের কোচ স্টিভ ব্রুস তার দলে ডিফেন্ডার হিসেবে চাইছেন স্টোকসকে। ইংলিশ ব্যাটসম্যানের প্রতিরোধে মোহিত এই ফুটবল কোচ তার রক্ষণাত্মক মনোভাবটাই চাইছেন দলে। রবিবার হেডিংলি টেস্টের অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ১ উইকেটের জয়ের পর নিউক্যাসল বস কথাটা মজা করেই বলেছেন, ‘পরের সপ্তাহে বেন স্টোকস নিশ্চিত আমাদের সেন্টার হাফে খেলবে।’

ডারহামে বসবাস করা স্টোকস নিউক্যাসলের ভক্ত। ব্রুসও ভক্ত এই ক্রিকেটারের। প্রিয় সেই খেলোয়াড়ের হার না মানা ১৩৫ রানের ইনিংসে ভর করে যখন ইংল্যান্ড ৩৫৯ রানের লক্ষ্য টপকে যায়, তখন ব্রুসের খুশি হওয়াটাই স্বাভাবিক। একই দিনে টটেনহামের মাঠ থেকে তার দল নিউক্যাসল ১-০ গোলে জিতে ফেরায় আনন্দটা ডাবল হয়েছে তার।

লন্ডনে ছিল নিউক্যাসলের ম্যাচ। ওদিকে হেডিংলিতে চলছে অ্যাশেজ। টটেনহামের বিপক্ষে ম্যাচ শুরুর আগে স্টোকসের ব্যাটে ভর করে ইংল্যান্ডের জয় উপভোগ করেছেন ব্রুস, ‘জানি না কোনটা সবচেয়ে বেশি নার্ভাস ছিল। ক্রিকেট নাকি এই ম্যাচের শেষ ১০ মিনিট। (ক্রিকেট) ম্যাচটি দেখাটা কী উপভোগ্যই না ছিল।’

সঙ্গে যোগ করলেন, ‘সাধারণত ক্রিকেটের অবস্থা আমি ওয়েবসাইটে পড়েই জানি। তবে এই ম্যাচ কি না দেখে থাকা যায়? এক কিটম্যান দৌড়ে এসে জানালো আমাদের জিততে আর ২৭ রান দরকার। ম্যাচটি ছিল বিনোদনে ভরপুর, যাকে বলে পয়সা উসুল।’ ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান