নাঈমের ঘূর্ণিতে দ্বিতীয় দিন বাংলাদেশ ইমার্জিং টিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ২০:১৫আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:১৯

দ্বিতীয় দিন বাংলাদেশকে এগিয়ে রাখলেন নাঈম খুলনায় ইমার্জিং টিমের চার দিনের টেস্টের দ্বিতীয় দিনেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এগিয়ে থাকলো। যার কৃতিত্ব দেওয়া যেতে পারে নাঈম হাসানকে। শেষ দিকে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার পর বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখালেন বাংলাদেশি অফ স্পিনার।

বুধবার বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৬০ রানে। এরপর নাঈমের স্পিনে ৫৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। সবগুলো উইকেটই নেন ১৮ বছর বয়সী স্পিনার। এর আগে তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৬ রান। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেটে ১০১ রানে।

১২৪ রানে অপরাজিত থেকে নতুন দিন শুরু করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে কালানা পেরেরার কাছে এলবিডাব্লিউ হন তিনি। ২৬৯ বলে তার ১৩৩ রানের ইনিংসে ছিল ১৩ চার ও ১ ছয়। মাহিদুল ইসলাম অঙ্কন (৪) দিনের দ্বিতীয় শিকার হলে দারুণ প্রতিরোধ গড়েন জাকির হাসান ও নাঈম।

নাঈমের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে বিদায় নেন ৯ রানে দিন শুরু করা জাকির। এক রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। ১২৮ বলে ৪টি চারে ৪৯ রানে আউট হন জাকির। এরপর নাঈমের ৭২ বলের প্রতিরোধ ভাঙলে বাংলাদেশকে সাড়ে তিনশ পার করতে অবদান রাখেন ইয়াসিন আরাফাত (১২) ও তানভীর ইসলাম (১৬*)।

শ্রীলঙ্কার পক্ষে রমেশ মেন্ডিস সর্বোচ্চ ৪ উইকেট নেন।

জবাব দিতে নেমে লঙ্কানরা ২১ রানে প্রথম উইকেট হারায়। ৩৮ রানের ব্যবধানে তাদের আরও তিন ব্যাটসম্যান ফিরে যায়। প্রমোদ মাদুভান্থা ও আশিন বান্দারার ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি সফরকারীদের এনে দেয় স্বস্তি। প্রমোদ ২১ ও আশিন ২৩ রানে অপরাজিত আছেন।

১৬ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নাঈম, মেডেন ৭ ওভার।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম