শেষ টি-টোয়েন্টিতে নেই গাপটিল, ফিরছেন টেলর

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৪

মার্টিন গাপটিল রস টেলরের জন্য সুখবর থাকলেও মার্টিন গাপটিলের জন্য দুঃসংবাদ। পাল্লেকেলেতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নেই নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু শেষ ম্যাচে ১১ ফিট খেলোয়াড় মাঠে নামানো নিয়ে শঙ্কায় পড়েছিল কিউইরা। সিরিজ শুরুর আগেই ১৪ জনের দল থেকে ছিটকে যান লকি ফার্গুসন। নিউজিল্যান্ড তার জায়গায় কারও নাম ঘোষণা করেনি।

কিন্তু কোমড়ের চোটে দ্বিতীয় ম্যাচ থেকে টেলরের ছিটকে যাওয়া এবং ফিল্ডিং করার সময় পাকস্থলীর পেশিতে টান পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় ‍গাপটিলের ব্যাটিংয়ে না নামা দুশ্চিন্তায় ফেলেছিল সফরকারীদের। তার ওপর আবার দ্বিতীয় ম্যাচের হাফসেঞ্চুরিয়ান টম ব্রুস পুরো ইনিংসে হাঁটুর সমস্যায় ভুগছিলেন।

শেষ পর্যন্ত স্বস্তি হয়ে এসেছে টেলরের ফিটনেসের খবরে। ব্রুসের অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু থাকতে পারছেন না গাপটিল। তার বিকল্প রাখতে ‍গ্লুস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলা হামিশ রাদারফোর্ডকে ইংল্যান্ড থেকে ডেকে পাঠিয়েছেন নির্বাচকরা। চিকিৎসার জন্য দেশে ফিরে গেছেন গাপটিল।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘রস খেলতে পারতো (দ্বিতীয় ম্যাচে), যদি আমরা সেটা খুব চাইতাম। কিন্তু আমরা তাকে চাপে রাখতে চাইনি। পরের ম্যাচের জন্য আমাদের আরও ৪৮ ঘণ্টা হাতে আছে, তার (ব্রুস) অবস্থা কেমন হয় সেটা আমরা দেখবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম