টস হতে দেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৩

শেরে বাংলা স্টেডিয়াম সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মিরপুরে এখন বৃষ্টি না থাকলেও মাঠ শুকানোর কাজ চলছে। তাই নির্ধারিত সময়ে হয়নি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টস।

আজ (শুক্রবার) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর নির্ধারিত সময় সন্ধ্যা ৬-৩০ মিনিট। সে অনুযায়ী টস করার সময় ছিল সন্ধ্যা ৬টা। কিন্তু নির্ধারত এই সময়ে টস করা সম্ভব হয়নি।

বৃষ্টি না থাকলেও মাঠ শুকানোর কাজ চলছে। আম্পায়াররা সন্ধ্যা ৬-১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেছেন একবার। আবারও মাঠ দেখতে আসবেন ৭টায়। এরপর অবস্থা বুঝে নেবেন টসের সিদ্ধান্ত।

৯ মাস পর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখানে শেষবার টি-টোয়েন্টি খেলেছিল তারা। চেনা মাঠ হলেও দীর্ঘদিন পর মিরপুরের ২২ গজে সাকিব-মুশফিকরা অস্বস্তিতে পড়লেও অবাক হওয়ার কিছু নেই।

চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে একেবারেই খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। বোলিংয়ে ‘পাশ মার্ক’ দেওয়া গেলেও ব্যাটিংটা হয়েছে যাচ্ছেতাই। আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি জাদুতেই মূলত বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দুঃসহ স্মৃতি ভুলে বাংলাদেশ দল তাকিয়ে একটি জয়ের দিকে। ঘরের মাঠে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও এবারই প্রথম ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম