মুজিবের জোড়া আঘাতে আরও চাপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

প্রথম বলে আউট সৌম্য ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রান করেছে স্বাগতিকরা।

মাত্র ১১ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারছে না বাংলাদেশ। মুজিব উর রহমান তার তৃতীয় ওভারে শিকার করেছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকারকে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মিড অনে রশিদ খানের সহজ ক্যাচ হন সাকিব। ১৩ বলে ২ চারে মাত্র ১৫ রান করে অধিনায়ক। শেষ বলে সৌম্য এলবিডাব্লিউ হন একমাত্র বল খেলে।

ওপেনার লিটন-মুশফিককে হারিয়ে বিপদে বাংলাদেশ

ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে মুশফিকুর রহিম নেমে বিস্ময় জাগান। কিন্তু তাদের কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। ইনিংসের দ্বিতীয় বলে মুজিব উর রহমানের শিকার হন লিটন। ২ বল খেলে রানের খাতা না খুলে ভুল শটে নাজীব তারাকাইকে ক্যাচ দেন বাংলাদেশি ওপেনার।

সাকিব আল হাসানের সঙ্গে ১১ রানের জুটি গড়ে ফিরে যান মুশফিক। দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদের পঞ্চম বলে স্কুপ করতে গিয়ে বলে ব্যাট লাগাতে পারেননি। ৩ বলে মাত্র ৫ রানে বোল্ড হন তিনি।

নবী ঝড়ে বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দিলো আফগানরা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসানের বোলিংয়ে চমৎকার শুরু হয় বাংলাদেশের। কিন্তু মোহাম্মদ নবীর ব্যাটিং ঝড়ে তাদের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। ডানহাতি এই ব্যাটসম্যানের ফিফটিতে ৬ উইকেটে ১৬৪ রান করেছে তারা।

৪০ রানে ৪ উইকেট হারানোর পর আসগর আফগানের সঙ্গে ৭৯ রানের শক্ত জুটি গড়েন নবী। ৫৪ বলে ৩ চার ও ৭ ছয়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪১ বলে ১ চার ও ৪ ছয়ে হাফসেঞ্চুরি করেন নবী। এছাড়া আসগর করেন ৪০ রান।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে সাইফ নেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি পান সাকিব আল হাসান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম