শিরোপা জিতলেও অতৃপ্ত সাকিব-রশিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:০১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৯

ট্রফি হাতে থাকলেও পুরোপুরি তৃপ্তি ছিল না সাকিব-রশিদের মনে প্রথম ত্রিদেশীয় টি-টোয়েন্টি শিরোপা জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। শিরোপা তারা পেয়েছেও, কিন্তু তৃপ্ত নয়। কারণ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ফাইনাল, তাতে ট্রফিটা ভাগাভাগি করতে হয়েছে আফগানিস্তানের সঙ্গে। টস করারও সুযোগ দেয়নি বৃষ্টি। খেলা না হওয়ায় হতাশা ঝরলো বাংলাদেশ অধিনায়ক সাকিবক আল হাসানের কণ্ঠে, আফসোস ‍লুকাননি আফগান অধিনায়ক রশিদ খানও।

বিকেল পাঁচটা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত টানা বৃষ্টি হলো মিরপুরের আকাশে। অথচ বেলা চারটা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শক থেকে ক্রিকেটার সবাই অপেক্ষায় ছিলেন ম্যাচটি মাঠে গড়ানোর। কিন্তু জয়টা বৃষ্টিরই হলো। পুরস্কার বিতরণী মঞ্চে স্বাগতিক অধিনায়ক সাকিব বলেছেন, ‘আমাদের জন্য ম্যাচটি ছিল হতাশার। আমরা ভালো কয়েকটি ম্যাচ খেলে ফাইনালে এসেছিলাম। আমি মনে করি ফাইনাল খেলতে না পেরে দুই দলই হতাশ।’

সাকিব হতাশ আরও একটি কারণে। বৃষ্টি মাথায় নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত স্টেডিয়ামে ছিলেন প্রায় ১৫ হাজার দর্শক। তাদের দুঃখটা যেন উপলব্ধি করছেন বাঁহাতি অলরাউন্ডার, ‘দর্শকদের জন্যও দিনটি হতাশার। তারা অনেক আশা নিয়ে ম্যাচটি দেখতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে খেলাই হলো না। আসলে বৃষ্টির ওপর আমাদের কোনও হাত নেই।’ 

সাকিবের সঙ্গে সুর মিলিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ, ‘দর্শকদের দেখে আমি অভিভূত। আমরা অবশ্যই মাঠে খেলতে চেয়েছিলাম এবং ফল পেতে মুখিয়ে ছিলাম। কিন্তু প্রকৃতির ওপর আমাদের কোনও হাত নেই।’

সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে তো সরাসরি প্রশ্নই করা হলো ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়া উচিত কিনা? জবাবে তিনি বলেছেন, ‘আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সঠিক মানুষ নই। গ্যালারিতে অনেক শিশুকে দেখেছি। অনেকেই পরিবার নিয়ে এসেছে। বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন তারা। তাদের জন্য হলেও ম্যাচটা খেলা দরকার ছিল। আসলে আবহাওয়ার ওপর তো আমাদের কোনও হাত নেই।’

মাহমুদউল্লাহ মনে করেন ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা উচিত ছিল, ‘আসলে রিজার্ভ ডে থাকলে ভালো হতো। সেটা যেহেতু নেই, কিছু তো করার নেই। আমরা প্রত্যেকেই হতাশ ম্যাচটি খেলতে না পেরে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
স্লো ওভার রেটের শাস্তি, ভারতের দ্বিগুণ জরিমানা 
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
সর্বশেষ খবর
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান
মস্তিষ্কের রহস্য উন্মোচন করে চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
মস্তিষ্কের রহস্য উন্মোচন করে চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের