হাসিমুখে বিদায় নিচ্ছেন সবার প্রিয় ‘ফাহিম স্যার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩০

বোর্ড পরিচালক ববির রুমে ফাহিমের আড্ডা বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক বলা যায় তাকে। সবারই শেষ ভরসার জায়গা নাজমুল আবেদীন ফাহিম, অনেকের কাছে তিনি ‘ফাহিম স্যার’। বাংলাদেশের ক্রিকেটের অনেক পথ পেরিয়ে এবার বিদায় নেওয়ার পালা। শেষ কর্মদিবসের আগের দিন রবিবার এলেন বিসিবির কার্যালয়ে; বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির রুমে বসে নিজে হাসলেন, হাসালেন অন্যদের।

সাকিব-মুশফিক কিংবা তামিম কখনও বিপদে পড়লেই ছুটে যান ‘ফাহিম স্যারের’ কাছে। একসময় তার কাজ ছিল বয়সভিত্তিক দলগুলোর কোচ হয়ে তরুণ মেধার খোঁজ করা। পরে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন। সেখান থেকে অদ্ভুত কয়েকটি কারণে তাকে সরিয়ে মেয়েদের ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয়। সেখানে নিজের কাজটা ঠিকমতো করতে না পেরে হতাশা নিয়ে পদত্যাগপত্র জমা দেন। অবশ্য কোনও কষ্ট নয়, যাওয়ার বেলায় হাসিখুশি ফাহিম।

বিদায়ের আগের দিন ববির রুমে জম্পেশ আড্ডা দিয়েছেন ফাহিম। ববি মজার প্রশ্ন করলেন, “সবাই তো আপনাকে ‘ফাহিম স্যার, ফাহিম স্যার’বলে ডাকে। আপনি কারও কাছ থেকে শুধু ফাহিম নাম কখনও শুনেছেন?” ‘এই মাত্র আপনি ডেকে বেয়াদবি করলেন..!’ – ফাহিমের এই জবাবে হাসির রোল পড়ে গেলো রুমজুড়ে। এই আড্ডায় উপস্থিত ছিলেন কয়েকজন সাংবাদিকও। সেখানে ক্রিকেটের বাইরে রাজনীতি ও আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা হয়েছে।

ক্রিকেটারদের আস্থার জায়গা ছিলেন ফাহিম সবকিছু ছাপিয়ে এই আড্ডা ফাহিমের জন্য হয়তো বিশেষ কিছু। শেষবারের মতো একই রুমে ববির সঙ্গে বসলেন তিনি। ১৪ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আছেন ফাহিম। আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডে শেষ দিন কাটাবেন তিনি। বিদায় বেলায় বোর্ড পরিচালকের কাছ থেকে স্মারক উপহার হিসেবে পেয়েছেন হেলমেট যুক্ত চাবির রিং। এই উপহার হাতে নিয়ে সবাইকে আরেকবার হাসালেন তিনি, ‘আমার পরবর্তী ক্যারিয়ারের জন্য হেলমেট খুব প্রয়োজনীয়, নিরাপত্তা দেবে।’

বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকে যারা ছিলেন, তাদের প্রায় প্রত্যেকেই এখন বোর্ডের বাইরে। এর আগে ফাহিমের বন্ধু সারোয়ার ইমরান বিসিবির চাকরি থেকে ইস্তফা দেন। এবার তিনি নিজেই চলে যাচ্ছেন। এক যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটে থেকে বিশেষ মুহূর্তের স্বাক্ষী ফাহিম। একসময়ের এই কিউরেটর বানান বাংলাদেশের অভিষেক টেস্টের উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম