ক্রিকেটার মোশাররফ রুবেলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ২১:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:২৫

মোশাররফ রুবেলের হাতে চেক তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। এমন দুঃসময়ে রুবেল পাশে পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনে কক্ষে মোশাররফ রুবেলের হাতে দুই লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।

ভবিষ্যতেও রুবেলের পাশে থাকা এবং তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে এই অসুস্থ ক্রিকেটারের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবান ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন তিনি।

জেইউ/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান