পরবর্তী বোর্ড সভায় লোকমানকে নিয়ে বিসিবির সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৯:২৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৯:৩৬

লোকমান হোসেন ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এখন কারাগারে। বিসিবি কি লোকমানকে পরিচালকের পদ থেকে বহিষ্কার করবে? ক্রিকেটাঙ্গনে এ নিয়ে বিস্তর আলোচনা, নানা গুঞ্জন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড পরিচালকের পদ থেকে লোকমানকে ছাঁটাই করার সুযোগ নেই। তবে দেশের প্রচলিত ফৌজদারি আইন অনুসারে কোনও পরিচালক দণ্ডপ্রাপ্ত হলে বোর্ড তাকে দায়িত্ব থেকে অব্যাহিত দিতে পারবে।

পরিচালকের পাশাপাশি লোকমান বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। বোর্ড চাইলে এই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিতে পারে। তবে সেজন্য বোর্ড সভায় সংখ্যাগরিষ্ঠ পরিচালকের সম্মতি প্রয়োজন।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তিনি (লোকমান) দোষী সাব্যস্ত হলে বোর্ড থেকে ব্যবস্থা নেওয়া হবে।  পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা করে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ করা আছে। সেটা অনুসরণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যানের পদ থেকে লোকমানকে সরাতেও পরিচালকদের সম্মতি দরকার। জালাল ইউনুস জানিয়েছেন, ‘তার বিষয়ে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব শিগগিরই বোর্ড মিটিংয়ে বসবো আমরা।’  

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের