টেন্ডুলকার-লারাদের নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ১৯:০৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:০৫

টেন্ডুলকার-লারাদের নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আবারও আসছে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার ধ্রুপদী ব্যাটিং দেখার সুযোগ। শুধু তারা নন, মুত্তিয়া মুরালিধনের ঘূর্ণি কিংবা ব্রেট লি’র গতি ঝড় উপভোগের উপলক্ষ্যও তৈরি হচ্ছে সামনে বছর শুরু হতে যাওয়া নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে।

সড়ক নিরাপত্তা প্রচারণার অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কুড়ি ওভারের টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারতে। ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ নামের এই প্রতিযোগিতা হবে অবসরে যাওয়ার ক্রিকেটারদের নিয়ে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, কুড়ি ওভারের প্রতিযোগিতায় টেন্ডুলকার, লারা, মুরালিধরন, লি’র সঙ্গে থাকছেন বীরেন্দন শেবাগ, জ্যাক ক্যালিস ও শিবনারায়ণ চন্দরপলের মতো সাবেকরা।

‘ক্রিকইনফো’ আরও জানিয়েছে, মুম্বাইতে টি-টোয়েন্টির নতুন টুর্নামেন্টের প্রথম আসর বসবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ২ থেকে ১৬ ফেব্রুয়ারির প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- ভারত লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।

সংবাদমাধ্যমটির খবর, অবসরে যাওয়া ১১০ ক্রিকেটার অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের প্রথম মৌসুমে শুধুমাত্র টেস্ট খেলুড়ে দেশগুলো অংশ নিতে পারবে। সড়ক নিরাপত্তা প্রচারণার এই ইভেন্টে কাজ করবে প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ ও মহারাষ্ট্র সরকারের দ্য রোড সেফটি সেল। জানা গেছে, ২০১৮ সালের আগস্টে এই সংস্থাগুলো বিসিসিআইয়ের কাছ থেকে সম্মতি পেয়েছিল টুর্নামেন্ট আয়োজনের।

যদিও খেলোয়াড়দের আর্থিক বিষয় দেখভাল করবে ফ্র্যাঞ্চাইজিরা। আর টুর্নামেন্ট থেকে প্রাপ্ত আয় দিয়ে রোড সেফটি সেল তৈরি করা হবে, যেখানে প্রচারের পাশাপাশি রাস্তায় মৃত্যুর তালিকায় বিশ্বে ভারত কীভাবে শীর্ষে রয়েছে, তা তুলে ধরা হবে।

২০১৩ সালে অবসর নেওয়ার পর তৃতীয়বার মাঠের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন টেন্ডুলকার। এর আগে ২০১৪ সালে লর্ডসে এমসিসির বিপক্ষে নেমেছিলেন বিশ্ব একাদশের হয়ে। পরের বছর যুক্তরাষ্ট্রে তিনটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম