ভারত-পাকিস্তান সিরিজ

মোদি-ইমরানকে জিজ্ঞেস করুন: সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ২০:৪৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:৫৬

সৌরভ গাঙ্গুলী দীর্ঘদিন হয় না ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। প্রতিবেশী দেশ দুটির রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠেও সমানভাবে প্রভাব ফেলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নেওয়ার আগেই সৌরভ গাঙ্গুলী ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পড়েছেন প্রশ্নের মুখে। সাবেক ভারতীয় অধিনায়ক অবশ্য বল ঠেলে দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রীর কোর্টে।

ক্রিকেট মাঠের লড়াই হলেও দুই দেশের দ্বিপাক্ষিক ২২ গজের লড়াইয়ের সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নেবেন বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত-পাকিস্তানের সিরিজ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।

প্রতিবেশী দেশ দুটির দ্বিপাক্ষিক সিরিজ কি হবে, এমন প্রশ্নে ভারতের গাঙ্গুলীর উত্তর, ‘(নরেন্দ্র) মোদি জি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে (ইমরান খান) জিজ্ঞেস করুন।’ মাঠের লড়াকু গাঙ্গুলীরই দেখা মিললো সংবাদমাধ্যমের সামনে।

অবশ্য দুই দেশের প্রধানমন্ত্রীকে টেনে আনার কারণও ব্যাখ্যা করেছেন ২৩ অক্টোবর বিসিসিআইয়ের সভাপতির পদে বসতে যাওয়া গাঙ্গুলী, ‘অবশ্যই আমাদের অনুমতি নিতে হবে। কারণ আন্তর্জাতিক সফরের বিষয়গুলো সরকারের মাধ্যমেই হয়। তাই আমাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই।’

ভারত-পাকিস্তানের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২ সালে। সেবার ভারত সফরে পাকিস্তান দুই ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল।

বিসিসিআইয়ের সভাপতির পদে বসতে যাওয়া এই গাঙ্গুলীর নেতৃত্বেই ২০০৪ সালে পাকিস্তানে ঐতিহাসিক সফর করেছিল ভারত। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর ওটাই ছিল দুই দেশের প্রথম কোনও সিরিজ। তাছাড়া ১৯৮৯ সালের পর সেবারই প্রথমবার পাকিস্তানে গিয়েছিল ভারত। টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম