কোহলি দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি: গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১৪:২১আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৪:২৩

বিরাট কোহলির সঙ্গে সৌরভ গাঙ্গুলী দিবা-রাত্রির টেস্ট খেলার আরও কাছাকাছি ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী ইঙ্গিত তেমনই। এখনও চূড়ান্ত না হলেও শিগগিরই দিবা-রাত্রির টেস্ট খেলতে চান তারা। আর এই বিষয়ে ‘সম্মতি’ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এখনও দিবা-রাত্রির টেস্ট খেলা হয়নি ভারতের। আর এটা না হওয়ার পেছনে কোহলির ‘অনিচ্ছার’ বিষয়টিই বারবার সামনে এসেছে ভারতীয় মিডিয়ায়। যদিও গাঙ্গুলী শুনিয়েছেন উল্টো কথা। বিসিসিআই সভাপতি হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার সাক্ষাৎ হয়েছে তার কোহলির সঙ্গে। বিসিসিআই কার্যালয়ের ওই সাক্ষাতেই কোহলির সঙ্গে দিবা-রাত্রির টেস্ট নিয়ে আলোচনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

কোহলি নিজেও গোলাপি বলের ক্রিকেট খেলতে রাজি আছেন বলে জানিয়েছেন গাঙ্গুলী। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমরা এটা (দিবা-রাত্রি) নিয়ে কথা বলছি। এটা নিয়ে আমরা কিছু একটা করব। দিবা-রাত্রির টেস্ট নিয়ে আমি ভীষণ আশাবাদী। কোহলি এটাতে রাজি আছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমি অনেক পত্রিকার প্রতিবেদনে দেখেছি যে, ও (কোহলি) নাকি খেলতে চায় না (দিবারাত্রির টেস্ট)। যদিও কথাটা সত্যি নয়। এই খেলাটার এগিয়ে যাওয়ার দরকার আছে। লোকজন তাদের কাজ শেষ করে মাঠে এসে চ্যাম্পিয়নদের খেলা দেখবে।’

তাহলে কবে হচ্ছে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট? গাঙ্গুলী অবশ্য নিশ্চিত সময় বলতে পারলেন না, ‘জানি না কখন হবে, তবে হবে।’ এর অর্থ হলো, বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজে দিবা-রাত্রির ম্যাচ নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে যেতে পারেনি বিসিসিআই।

নভেম্বরের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম