সাকিবের শাস্তি কমাতে আইনি দিক দেখবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ২১:০৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২১:১৫

সাকিবের শাস্তি কমাতে আইনি দিক দেখবে বিসিবি জুয়াড়ির সঙ্গে যোগাযোগের বিষয় ‘গোপন’ করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছর নিষিদ্ধ করেছে সাকিব আল হাসানকে। যদিও শাস্তি মেনে নেওয়ায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে তাকে। এই অবস্থায় বাঁহাতি অলরাউন্ডারের শাস্তি কমানোর সুযোগ ‍আছে কিনা, এই প্রশ্ন ঘুরছে অনেক ক্রিকেটপ্রেমীর মনেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী অবশ্য ‘সুযোগ কমই’ দেখছেন। এরপরও আইনি বিষয়ে যদি কোনও সম্ভাবনা থাকে, সেই দিকগুলো তারা দেখবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘বিষয়টায় আসলে বিসিবির করার সুযোগ সীমিত। যেহেতু সংশ্লিষ্ট ক্রিকেটার (সাকিব) এটা মেনে নিয়ে চুক্তির মধ্যে চলে গেছে। তারপরও অবশ্যই আমরা আইনগত বিষয়গুলো দেখবো, বিসিবির কতটা কাজ করার সুযোগ আছে এখানে।’

ইতিমধ্যে আইনগত বিষয় নিয়ে কাজ শুরু করার খবরও দিয়েছেন নিজামউদ্দিন, ‘আমরা ইতিমধ্যেই আমাদের লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। এখানে আদৌ কোনও সুযোগ আছে কিনা, এটি আমরা কথা বলে দেখবো।’

সাকিব ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। ভারত সফরে তিনি যেতে না পারায় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ও টেস্টে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে। ভবিষ্যতে কার কাঁধে যাচ্ছে দুই ফরম্যাটের নেতৃত্বের দায়িত্ব? বিসিবির প্রধান নির্বাহীর বক্তব্য, ‘আমাদের তাৎক্ষণিক ভাবতে হয়েছে সাকিবের পরিবর্তন নিয়ে। যেহেতু এখনই ভারত সফর। টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক ঠিক করা জরুরি ছিল। এজন্যই সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে বোর্ডে আলোচনা করে ঠিক করা হবে।’

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান