ভারতের বিপক্ষে সিরিজ জয় হবে বিশাল অর্জন: মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

মাহমুদউল্লাহ দিল্লির টি-টোয়েন্টি দিয়ে এই ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। যে জয় এখন সিরিজ জেতার স্বপ্নও দেখাচ্ছে টাইগারদের। আর এটা করতে পারলে, তা বাংলাদেশের জন্য ‘বিশাল অর্জন’ হবে বলে মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ক্রিকেটারদের ধর্মঘট দিয়ে শুরু, এরপর ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে সাকিব আল হাসানের না আসা এবং আইসিসি থেকে তার দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া— বাংলাদেশের ক্রিকেটে কঠিন এক সময়ই যাচ্ছে। এই অবস্থায় ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটকে ‘চাঙ্গা’ করতে ভূমিকা রাখবে।

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) রাজকোটে নামছে বাংলাদেশ। হাতছানি দিচ্ছে ভারতের মাটিতে সিরিজ জয়েরও। আজ (বুধবার) সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে নজর রাখলে, একটি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট দলকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

যদিও ভারতের মতো শক্তিশালী দলকে হারানো যে সহজ হবে না, সেটা জানা আছে এই ব্যাটসম্যানের, ‘আগামীকাল ভারতকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কারণ আমরা সবাই জানি তারা দেশ ও দেশের বাইরে সব জায়গায় শক্তিশালী দল। তাই আমাদের প্রথম বল থেকে নিজেদের সেরাটা দিতে হবে।’

ভারতকে হারানো কঠিন মনে করলেও দিল্লির ম্যাচ আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশ ক্যাম্পে। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়কে ‘বিশাল অর্জন’ হিসেবে দেখছেন সাকিবের নিষেধাজ্ঞায় অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ, ‘ঘরের মাঠে ভারত শক্তিশালী দল। গত ১১-১২ বছর ধরে প্রমাণ করে আসছে তারা কতটা শক্তিশালী। তাই আমাদের (সিরিজ) জয় হবে বিশাল অর্জন।’

প্রথম ম্যাচ জেতায় নিজেদের সুবিধাজনক জায়গায় দেখছেন মাহমুদউল্লাহ, ‘অবশ্যই, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যখন কিনা আমরা প্রথম ম্যাচ জিতে শুরু করেছি সিরিজ। ‍আমাদের ‍জন্য দুর্দান্ত সুযোগ, আমার মনে হয় ছেলেরা সবাই মুখিয়ে আছে। আশা করছি আগামীকাল আমরা ভালো কিছু দেখাতে পারব।’

আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। দিল্লির প্রথম ম্যাচ জেতায় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নাগপুরে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম