সাকিবের শাস্তি নিয়ে আপিল করার সুযোগ নেই: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ২০:২৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:২৯

শাস্তির দুঃসংবাদের পর সাকিবকে নিয়ে নাজমুল হাসানের সংবাদ সম্মেলন (ফাইল ছবি) জুয়াড়ির সঙ্গে যোগাযোগের কথা গোপন করায় নিষেধাজ্ঞার শাস্তি পেয়ে সাকিব আল হাসান এখন মাঠের বাইরে। আইসিসি দুই বছর নিষিদ্ধ করলেও দোষ স্বীকার করায় শাস্তিটা নেমে এসেছে এক বছরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী শাস্তি কমানো সংক্রান্ত আইনি বিষয়গুলো দেখার কথা জানিয়েছিলেন কয়েক দিন আগে। কিন্তু আজ স্বয়ং বিসিবি প্রধান বলেছেন ভিন্ন কথা। নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শাস্তি কমানোর বিষয়ে তাদের কিছুই করার নেই।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা যতদূর জানি, আপিল করার কোনও সুযোগ নেই। কোনও পক্ষই এটা করতে পারবে না। এটা সাকিবের কাছ থেকেই জানা। এমন না যে নিজে থেকে জেনেছি।’

নাজমুলের আশঙ্কা, শাস্তি কমানোর উদ্যোগ নিলে উল্টো বিপদ হতে পারে সাকিবের, ‘সাকিবের বিষয়ে বিসিবি কিছু করতে চাইলে হিতে বিপরীত হতে পারে। আমরা এনিয়ে ঝুঁকি নিতে রাজি নই। তাছাড়া সাকিবের সঙ্গে আলোচনা না করে কিছু করা ঠিকও হবে না।’ 

সাকিব ছাড়াও আরেকটি ইস্যুতে বিসিবি এ মুহূর্তে অস্বস্তিতে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে রিমান্ডে আছেন বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। তার পদ বিলুপ্ত করা হবে কিনা প্রশ্নে নাজমুল বলেছেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান খুব স্বচ্ছ। আমাদের আইন মেনে চলতে হবে। বিসিবির গঠনতন্ত্র আইসিসির ছাড়পত্র নিয়ে করতে হয়েছে। আর বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, একজন কাউন্সিলরকে বাদ দেওয়া যায় না।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান