বাংলাদেশের ক্রিকেট সাকিবের জন্য নয়: বিসিবি

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৪, ১৭:৪৫আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৮:৩৮

নাজমুল হাসান পাপন অ্যাটিচুড, অশালীন অঙ্গভঙ্গি, দর্শককে পেটানো, কোচের সঙ্গে বাদানুবাদসহ অনেক অভিযোগ সাকিবের বিরুদ্ধে। সোমবার সংবাদ সম্মেলনে এভাবেই বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব প্রসঙ্গে তিনি বলেছেন, 'বাংলাদেশের ক্রিকেট সাকিবের জন্য নয়।' মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের আচরণগত সমস্যা নিয়ে পাপন বলেন' আমি অনেকের সঙ্গে কথা বলেছি। এমনকি বোর্ড পরিচালকদের সঙ্গেও। যেখানে সবাই একই কথা বলেছে। সেটা হলো সাকিবের অ্যাটিচুড প্রবলেম। আর ওর এই 'অ্যাটিচুড' সমস্যাই বাকিদের ওপর প্রভাব ফেলছে। এমনকি দলের পারফর্মেন্সেও প্রভাব ফেলছে। সাকিব আমাদের রোল মডেল। তার কাছ থেকেই সবাই শিখবে।' সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন আরও বলেন 'সাকিবের বিরুদ্ধে অনেক অভিযোগ যেটা আমরা বোর্ড পরিচালকরা শুনে অবাক হয়েছি। তার এমন কিছু অ‌াচরণ রয়েছে যেটা খুবই অমানবিক। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।' সাবিকের শাস্তি দেওয়া প্রসঙ্গে পাপন বলেন, 'সাকিব বা অন্য কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কিছু করে তাহলে তাদের আজীবন নিষিদ্ধ করা হবে।' সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বিজ্ঞাপনে অংশ নেওয়ার ব্যাপারেও কথা বলেন পাপন। তিনি জানান, এখন থেকে বিজ্ঞাপনে করতে হলে বিসিবির অনুমতি নিতে হবে ক্রিকেটারদের।

এফ‌‌‌আইআর/ এএইচ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম