ছয় বছর পর বিগ ব্যাশে স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১৬:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৬:৪৭

স্টিভেন স্মিথ আবার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ছয় বছর পর সিডনি সিক্সার্সের জার্সিতে এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ফিরছেন তিনি।

স্মিথের নেতৃত্বে ২০১১ সালে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সিডনি সিক্সার্স। ২০১৪ সালে শেষবার এই টুর্নামেন্ট তিনি খেলেছেন একই দলের সঙ্গে।

অস্ট্রেলিয়ার ভারত সফর থাকায় লিগ পর্বের শেষ দিকে সিডনি সিক্সার্সে যোগ দেবেন স্মিথ। ১৯ জানুয়ারি শেষ ওয়ানডে খেলবে অজিরা। এরপর ২৩ জানুয়ারি ব্রিসবেন হিট ও ২৫ জানুয়ারি মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দেখা যাবে তাকে।

সিডনি সেমিফাইনাল ও ফাইনাল নিশ্চিত করলে বিগ ব্যাশে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন স্মিথ। সিডনির হয়ে আবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ডানহাতি ব্যাটসম্যান, ‘সূচি প্রকাশের পর আমি খেয়াল করলাম ম্যাজেনটা রঙয়ের জার্সিটা আবার পরার সুযোগ পাচ্ছি, আমি সেটা একবারে লুফে নিলাম। জানুয়ারিতে জাতীয় দলের খেলা শেষে দলটির সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি আমি।’

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টিতে ফেরেন স্মিথ। দ্বিতীয় ম্যাচে অপরাজিত হাফসেঞ্চুরি ছিল তার। আর পাকিস্তানের বিপক্ষে ক্যানবেরায় ৫১ বলে অপরাজিত ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে জানিয়ে দেন, টি-টোয়েন্টিতে এখনও ফুরিয়ে যাননি তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম