বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৯:২৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:৫২

কনফেত্তি উড়িয়ে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হলো শনিবার।

বিপিএল শুরুর তিন দিন আগে ৮ ডিসেম্বর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবার কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। বিপিএলের আয়োজন ও দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি।

শনিবার বিসিবি প্রধান নাজমুল হাসার পাপনসহ বোর্ডের অন্য পরিচালকদের উপস্থিতিতে উন্মোচন করা হয় লোগো। আগামীকাল রবিবার হোটেল র‌্যাডিসনে সন্ধ্যা ৬টায় এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে।

বিপিএলের উদ্বোধন করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বঙ্গবন্ধু বিপিএল নিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, ‘আগামী ৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বর্ষ শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন করবেন। বিপিএলের মাধ্যমে বঙ্গবন্ধু বর্ষ শুরু হচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বোর্ড প্রধান নাজমুল হাসান আরও বলেছেন, ‘এবারের বিপিএল বিশেষ বিপিএল। অন্যবার দেশি খেলোয়াড়রা খুব একটা সুযোগ পায় না। এবারের বিপিএলে দেশিদের প্রাধান্য দেওয়া হবে। এতে করে দেশের ক্রিকেট উপকৃত হবে।’

অনুষ্ঠানে দলগুলোর নাম ঘোষণা করা হয়। সাতটি দল হচ্ছে−যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, কুমিল্লা ওয়ারিয়র্স।

ছবি: সাজ্জাদ হোসেন।

ভিডিও:

/আরআই/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম